হামলা হলে চড়া মাশুল! যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া বার্তা ইরানের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুনরায় কোনো সামরিক আগ্রাসন চালানো হলে ইরান শত্রুপক্ষকে চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন করবে। মঙ্গলবার তেহরানে আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাথে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন।

জেনারেল মুসাভি ইরান-আর্মেনিয়াকে গভীর ঐতিহাসিক সম্পর্কের অধিকারী দীর্ঘকালীন প্রতিবেশী হিসেবে অভিহিত করেন। তিনি আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর সাথে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে ইরানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

ছবি: সংগৃহীত
তাঁর মতে, আঞ্চলিক দেশগুলোর মধ্যকার নিবিড় সহযোগিতা এই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করার প্রধান হাতিয়ার। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ওই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে তিনি আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর সঙ্গে সামরিক সহযোগিতা প্রসারে ইরানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

ইরানি কমান্ডার এই অঞ্চলের বাইরে থেকে আসা শক্তিগুলোর উপস্থিতিকে আঞ্চলিক দেশগুলোর স্বার্থের পরিপন্থী এবং অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার উৎস হিসেবে চিহ্নিত করেন।


শীর্ষ এই জেনারেল আরও উল্লেখ করেন, বিশ্ব বর্তমানে একমেরু কেন্দ্রিক বিশ্বব্যবস্থা ও একপাক্ষিকতাবাদ থেকে বেরিয়ে আসার সন্ধিক্ষণে রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই পরিবর্তন মেনে নিতে অনিচ্ছুক এবং তারা অবৈধ ও বেআইনি পদক্ষেপের মাধ্যমে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে, যদিও এক মেরু ব্যবস্থা থেকে উত্তরণ এখন অনিবার্য।

তিনি বলেন, বিশ্ব এখন এক মেরু ব্যবস্থা এবং একপাক্ষিকতাবাদ থেকে বেরিয়ে আসার সন্ধিক্ষণে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই পরিবর্তন মেনে নিতে রাজি নয় এবং তারা অবৈধভাবে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। বহিরাগত শক্তির উপস্থিতি এই অঞ্চলের দেশগুলোর জন্য শুধু অস্থিরতা ও নিরাপত্তাহীনতাই বয়ে আনবে বলে তিনি মন্তব্য করেন।

২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের ওপর চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে জেনারেল মুসাভি বলেন, কমান্ডারের শাহাদাত, বিজ্ঞানীদের আত্মত্যাগ এবং নিরীহ বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইরানের সশস্ত্র বাহিনী শত্রুকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য করেছিল।

ছবি: সংগৃহীত
কমান্ডার আরও যোগ করেন, ইরান কখনোই আগে যুদ্ধ শুরু করেনি এবং সব সময় উত্তেজনা নিরসন ও ক্ষয়ক্ষতি কমাতে চেয়েছে। তবে মার্কিন কর্মকাণ্ড ইরানের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বাধ্য করেছে। তিনি সতর্ক করে বলেন, যদি আবারও কোনো ভুল করা হয়, তবে ইরান শত্রুর ওপর ভারী ক্ষয়ক্ষতি চাপিয়ে দেবে।

দক্ষিণ ককেশাস অঞ্চলের উন্নয়ন নিয়ে চিফ অব স্টাফ বলেন, আজারবাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যকার শান্তি প্রক্রিয়া দেখে ইরান আন্তরিকভাবে আনন্দিত।

 
অন্যদিকে, আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুরেন পাপিকিয়ান বলেন, এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তি সকল আঞ্চলিক রাষ্ট্রের জন্য উপকারী এবং আর্মেনিয়া এই শান্তি প্রক্রিয়াকে সমর্থন ও স্বাগত জানায়। তিনি ইরান ও আর্মেনিয়াকে প্রাকৃতিকভাবেই প্রতিশ্রুতিবদ্ধ দুই প্রতিবেশী হিসেবে বর্ণনা করেন এবং তাদের অভিন্ন সীমান্তের স্থিতিশীলতা ও অলঙ্ঘনীয়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

এআরএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর