দুই পক্ষের অনড় অবস্থানে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, বাড়ছে হতাহত

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম

যুদ্ধের ময়দানে অনড় দুই পক্ষই। আজ সকালেও তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। হামলা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে।

এখন পর্যন্ত ইরানে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। পাশাপাশি লেবাননেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। জবাবে ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে তেহরান। 

এছাড়া কাতারে আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করেছে ইরান। গতরাতে ড্রোন হামলা হয়েছে দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে। 

ইরান কিংবা ইসরাইল-যুক্তরাষ্ট্র, কেউই পিছু হটছে না যুদ্ধের ময়দান থেকে। যে যার অবস্থানে অনড়। ফলে চলছে ধ্বংসযজ্ঞ, বাড়ছে হতাহত।

তেহরানে বুধবার সকালে নতুন করে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরুর ঘোষণার পরপরই এই বিস্ফোরণগুলো ঘটলো। 

এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করেও হয়েছে বিমান হামলা। দেশটিতে এ পর্যন্ত প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

ইরানের পাশাপাশি লেবাননেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। হিজবুল্লাহ নেতাদের বৈঠক চলাকালে এ হামলা চালায় তার। ফলে এই অভিযানে বহু হতাহতের আশঙ্কা করছে গোষ্ঠীটি। 

এর মধ্যেই ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা ধীরে ধীরে কমছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকমের প্রধান জেনারেল কুপার। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিশোধ নিতে ইরান এখন পর্যন্ত পাঁচশরও বেশি ক্ষেপণাস্ত্র এবং দুই হাজারেরও বেশি ড্রোন ছুড়েছে। বর্তমানে ইরান তাদের উৎক্ষেপণ সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের মুখে পড়েছে।

এদিকে, ইরান বলছে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি রয়েছে তাদের। পাশাপাশি তারা এখনও তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহারই করেনি বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

আরবিএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর