যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: খামেনির জ্যেষ্ঠ সহযোগী

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:০১ পিএম

ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায় না এবং ওয়াশিংটনের সাথে কোনোভাবেই তেহরানের কোনো যোগাযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা সদ্য প্রয়ত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জ্যেষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবার।

ইরানের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী মোখবার বুধবার (৪ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। 

মোহাম্মদ মোখবার বলেন, তেহরানের মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কোনো আস্থা নেই এবং তাই আলোচনা করার কোনো ভিত্তি দেখতে পাচ্ছে না ইরান।

প্রয়োজনে তেহরান সংঘাত চালিয়ে যেতে প্রস্তুত এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, তেহরান 'যতদিন ইচ্ছা' যুদ্ধ চালিয়ে যেতে পারে। ঠিক যেমনটি আমরা পবিত্র প্রতিরক্ষার (ইরান-ইরাক যুদ্ধ) আট বছরের সময়কালে করেছিলাম। 

ওয়াশিংটন ইরানকে জয় করতে চায় না, বরং বিভক্ত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। 

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর