নেপালে প্রধানমন্ত্রী হতে চলেছেন র‍্যাপার বালেন শাহ: রয়টার্স

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম

নেপালের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে। গত সেপ্টেম্বরের ছাত্র-জনতার ঐতিহাসিক বিদ্রোহের পাঁচ মাস পর অনুষ্ঠিত নির্বাচনে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ৩৫ বছর বয়সী র‍্যাপার ও রাজনীতিবিদ বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেই বেশি পরিচিত।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (৬ মার্চ) নেপাল নির্বাচন কমিশনের প্রাথমিক গণনার প্রবণতায় দেখা গেছে, বালেন শাহের দল রাষ্ট্রীয় সতন্ত্র পার্টি (আরএসপি) ১৬৫টি প্রত্যক্ষ আসনের মধ্যে প্রায় ১০০টিতে এগিয়ে রয়েছে। এই বড়ো ব্যবধানে এগিয়ে থাকা ইঙ্গিত দিচ্ছে যে আরএসপি-ই পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে। ইতিমধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা নেপালি কংগ্রেস পরাজয় স্বীকার করে নিয়েছে।

গত সেপ্টেম্বরে নেপালে তরুণদের নেতৃত্বে এক রক্তক্ষয়ী বিদ্রোহে ৭৭ জন নিহত হন, যার জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। 

এর আগে ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে নিজের রাজনৈতিক যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন বালেন। নগর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবায় জোর দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে হিউম্যান রাইটস ওয়াচসহ কিছু সংগঠন তার বিরুদ্ধে পুলিশ ব্যবহার করে ফুটপাত হকার ও ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগও এনেছে।

পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ও র‍্যাপ তারকা বালেন শাহের জন্ম এক সাধারণ পরিবারে। নেপাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে ভারত থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। ছাত্র অবস্থা থেকেই মার্কিন র‍্যাপার টুপাক শাকুর ও ফিফটি সেন্টের অনুপ্রেরণায় র‍্যাপ সংগীতের সঙ্গে যুক্ত হন। শাসক শ্রেণির দুর্নীতির বিরুদ্ধে তার গাওয়া ‘বলিদান’ গানটি ইউটিউবে এক কোটি ২০ লাখের বেশি মানুষ দেখেছেন।

নির্বাচনী ইশতেহারে বালেন শাহের দল আরএসপি ১২ লাখ কর্মসংস্থান সৃষ্টি, মাথাপিছু আয় তিন হাজার ডলারে উন্নীত করা এবং পাঁচ বছরের মধ্যে সবার জন্য স্বাস্থ্যবিমা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য মনে করেন, প্রধানমন্ত্রী হিসেবে বালেনের পথ ‘কেকওয়াক’ হবে না। তিনি বলেন, বিদ্যমান রাষ্ট্রযন্ত্রের দুর্নীতির সংস্কার করতে না পারলে উইপোকা ধরা কাঠের মতো তিনি শেষ হয়ে যেতে পারেন। তার সাফল্যের জন্য প্রয়োজন একটি দক্ষ বিশেষজ্ঞ দল ও নিরবচ্ছিন্ন সমর্থন।

ভারত ও চীনের মাঝখানে অবস্থিত হিমালয় কন্যা নেপালের রাজনীতিতে কয়েক দশকের প্রথাগত দলগুলোর আধিপত্য ভেঙে বালেন শাহের এই উত্থানকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি বিশেষ ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

একাত্তর/এসি
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
গত বছরের সেপ্টেম্বরের ‘জেন জি’ বিক্ষোভ দমনের অভিযোগে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একই মামলায় নেপালি কংগ্রেস নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ...
নেপালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে এক অভাবনীয় ওলটপালট ঘটে গেছে। মাত্র চার বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি), যার নেতৃত্বে রয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ,...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর