হরমুজ প্রণালি খুলতে জি৭ -এর সমর্থন চাইলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম

ইরানের অবরোধে বন্ধ থাকা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে জি৭ দেশগুলোর সক্রিয় সমর্থন ও সহযোগিতা চাইলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, বৈশ্বিক স্বার্থেই এই জলপথ উন্মুক্ত করা জরুরি এবং এ বিষয়ে জি৭ দেশগুলোর এগিয়ে আসা উচিত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের এসব কথা বলেন রুবিও। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার প্যারিসের উপকণ্ঠে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন রুবিও। দেশ ছাড়ার আগে তিনি বলেন, এই সহায়তা করা তাঁদের (জি-৭ সদস্য দেশগুলোর) নিজেদের স্বার্থেই প্রয়োজন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর ইরানে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সংঘাত শুরুর পর এটিই রুবিওর প্রথম বিদেশ সফর। হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কি না, এমন প্রশ্নে রুবিও জানান, আলোচনায় ‘অগ্রগতি’ হয়েছে। তবে কবে বা কীভাবে এর সমাধান হবে, সে বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি। রুবিও বলেন, মধ্যস্থতাকারী কিছু দেশ বার্তা আদান-প্রদান করছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

জি৭ -এর অন্য সদস্য দেশগুলো—যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান।

হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

বর্তমানে শিল্পোন্নত দেশগুলোর এই জোট জি৭-এর সভাপতিত্ব করছে ফ্রান্স।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর