ইরান আলোচনা নিয়ে আবারও অনিশ্চয়তা, পেছালো ভ্যান্সের সুইজারল্যান্ড সফর

আপডেট : ১৯ জুন ২০২৬, ১২:০০ পিএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে শুক্রবার সুইজারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

এদিকে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জানান, কিছু ভিন্নমত থাকা সত্ত্বেও তিনি চুক্তিটি অনুমোদন করেছেন। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিয়েছে।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে ৬০ দিনের আলোচনা প্রক্রিয়া শুরু হয়। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে। তবে চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও বৈঠক হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বৃহস্পতিবার রাতে বলেন, এই ধরনের আলোচনা আয়োজন কখনোই সহজ বা পূর্বানুমানযোগ্য ছিল না। বর্তমান পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না। আমরা যত দ্রুত সম্ভব প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা শুরু করতে আগ্রহী।

অন্যদিকে ইরানে তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, সুইজারল্যান্ডে ইরানি প্রতিনিধিদলের সফর নিয়ে ‘এখনও কিছুই নিশ্চিত হয়নি’।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন মোজতবা খামেনি। 

তিনি লিখিত বিবৃতিতে জানান, ভিন্নমত থাকা সত্ত্বেও তিনি চুক্তিটি অনুমোদন করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ‘ইরানি জাতির অধিকার রক্ষার’ প্রতিশ্রুতির প্রেক্ষিতেই তিনি এ অনুমতি দিয়েছেন।

মোজতবা খামেনি আরও বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হবে, তবে এর অর্থ এই নয় যে ‘শত্রুপক্ষের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হচ্ছে’। 

এদিকে, শুক্রবার ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেন। 

তিনি বলেন, অন্য পক্ষ অসদাচরণ, চুক্তি ভঙ্গ বা সীমা লঙ্ঘন করলে তাদের কঠোর জবাব দেওয়া হবে- এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

আরবিএস
পঞ্চাশ বছর পর ঠিক একই সময়ে তেহরানের রাতের আকাশে দেখা মিলল রহস্যময় উড়ন্ত বস্তুর, যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োতে দেখা গেছে,...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নতুন করে এক ধ্বংসাত্মক মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে আসার কড়া বার্তা দিয়ে নেতৃত্ব উৎখাত ও অর্থনৈতিক...
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
হরমুজ প্রণালীর সার্বিক কৌশলগত নিয়ন্ত্রণ এখনও ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেকারচি। শনিবার...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর