এক উৎসবের বলি হলো প্রায় দেড় হাজার ডলফিন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৯ পিএম

ডেনমার্কের স্বায়ত্বশাসিত ফ্যারো দ্বীপপুঞ্জে রোববার 'গ্রিন্ডাড্র্যাপ' শিকার উৎসবে আবারও হত্যা করা হলো এক হাজার চারশরও বেশি ডলফিনকে। চারশ' বছরের প্রাচীন এ উৎসবে সাধারণত সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের হত্যা করে তাদের মাংস সংগ্রহ করেন ফ্যারোবাসী। 

এটি একটি ঐতিহ্যবাহী উৎসব হলেও একসাথে এতো ডলফিনের হত্যাকে স্বাভাবিকভাবে দেখছেন না সংশ্লিষ্টরা। নির্বিচারে প্রাণীহত্যার নিন্দা করেছেন পরিবেশ বিজ্ঞানী, সমুদ্র ও তার জীবনচক্র নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা। অবিলম্বে এই প্রথা বন্ধের দাবিও তুলেছেন তারা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)। 

সুইৎজারল্যান্ড ভিত্তিক সংস্থা ওশন কেয়ার জানিয়েছে, যেভাবে প্রাণীগুলোকে হত্যা করা হয়েছে তা মানা যায় না। এবারের হত্যাকাণ্ড সব সীমারেখা পার করে গেছে।

এদিন প্রায় এক হাজার চারশ' ২৮টি ডলফিন মারা হয়েছে। এই দ্বীপপুঞ্জে এর আগে কখনোই একসাথে এতো ডলফিনকে হত্যা করা হয়নি।

image


তবে বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন ফ্যারোর মৎস্যমন্ত্রী জ্যাকব ভেস্টারগার্ড। স্থানীয় রেডিও স্টেশন ক্রিংভারপ ফোরোয়াতে তিনি বলেন, নিয়ম মেনেই ডলফিন শিকার করা হয়েছে। 

বহু বছর ধরে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের হত্যার বিরোধিতা করে আসছে সিয়াটেলভিত্তিক 'সি শেফার্ড কনজারভেশন সোসাইটি'। সংস্থাটি এসব ঘটনাকে 'অবৈধ শিকার' হিসেবে উল্লেখ করে অবিলম্বে এই প্রথা বন্ধের দাবি জানিয়েছে। 

আরও পড়ুন: দুই কোরিয়ার পাল্টাপাল্টি মিসাইল উৎক্ষেপণ

প্রতি বছর এই শিকার উৎসবে বহু মানুষ অংশ নেন। বিভিন্ন গোষ্ঠী নৌকায় করে ডলফিন ও পাইলট তিমিগুলিকে তাড়িয়ে তীরের দিকে নিয়ে আসা হয়। তারপর তা ছুরি দিয়ে মারা হয়। এ নিয়ে স্থানীয় আইনও আছে। প্রাণীর মাংস ও ব্লাডার স্থানীয় মানুষদের মধ্যে বিলি করে দেওয়া হয়।

আয়োজকরা বলছেন, পাইলট তিমি বা একদিকে সাদা রঙের ডলফিন বিলুপ্তপ্রায় প্রাণি নয়। তাই বিষয়টিকে এতোটা শঙ্কার চখে দেখছেন না তারা। কিন্তু তা সত্ত্বেও এতো প্রাণি কেন মারা হবে, সেই প্রশ্ন উঠছে। 

ফায়ারো দ্বীপপুঞ্জে প্রতি বছর প্রায় এক হাজার সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীকে হত্যা করা হয়। গত বছর মাত্র ৩৫টি সাদা পার্শ্বযুক্ত ডলফিনকে হত্যা করা হয়েছিল।


একাত্তর/আরবিএস

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর