বাতাস থেকে পাথর তৈরি করছে আইসল্যান্ড

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:০২ পিএম

ইউরোপের ছোট্ট দেশ আইসল্যান্ডে বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড আলাদা করে পাথরে পরিণত করার সবচেয়ে বড় প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। 

প্রতি বছর বাতাস থেকে প্রায় চার হাজার টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করা যাবে প্ল্যান্টটির মাধ্যমে। জলবায়ু পরিবর্তন রোধে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। 

আইসল্যান্ডের ওরকা প্ল্যান্ট। চার ইউনিটের এ প্ল্যান্টে আটটি ধাতব বাক্স রয়েছে। বৈদ্যুতিক পাখার সাহায্যে এসব বাক্সে বাতাস ভরা হয়। 

তাপ দিয়ে বাতাস থেকে আলাদা করা হয় কার্বন ডাই-অক্সাইড। তারপর কার্বন ডাই-অক্সাইডকে পানিতে মিশিয়ে পাথরের মতো বানিয়ে, মাটির নিচে হাজার বছর নিরাপদে সংরক্ষণ করা হয়।

যৌথভাবে আইসল্যান্ডের কার্বফিক্স আর সুইজারল্যান্ডের ক্লাইমওয়ার্কের তৈরি এ প্ল্যান্ট নির্মাণে এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়। এ প্রযুক্তি জলবায়ু পরিবর্তনরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

image


গত বছর সারা বিশ্বে তিন হাজার ১৫০ কোটি টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে। আর আইসল্যান্ডের ওরকা প্ল্যান্টে, বাতাস থেকে বছরে মাত্র চার হাজার টন কার্বন ডাই অক্সাইড আলাদা করা সম্ভব। 

বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ না হলে তীব্রতর হতে থাকা জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়। সোলার প্যানেল, উইন্ড টারবাইন, গ্রিন হাইড্রোজেন প্রযুক্তি এ প্রযুক্তি থেকে অনেক বেশি কার্যকর বলেও মত তাদের।

আরও পড়ুন: এক উৎসবের বলি হলো প্রায় দেড় হাজার ডলফিন

সরাসরি বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড আলাদা করার এ প্রযুক্তির উন্নয়ন, প্রায় চূড়ান্ত ধাপে। তবে ব্যয়বহুল হওয়ার কারণে বিশ্বে এই ধরনের মাত্র ১৫টি প্রকল্প চালু রয়েছে।



একাত্তর/আরবিএস  

জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর