নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ সহস্রাধিক

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১২:৪৫ পিএম

নেপালের উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে আকস্মিক ও বিধ্বংসী বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৭৫ জনে পৌঁছেছে। এই দুর্যোগে এখনও সহস্রাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক ও ট্রেকার রয়েছেন বলে দেশটির পুলিশ ও পর্যটন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর দ্য কাঠমাণ্ডু পোস্টের।

এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, শতাধিক বিদেশিসহ এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

পুলিশের বরাত দিয়ে কাঠমাণ্ডু পোস্ট জানায়, গত বুধবার (২৬ আগস্ট) সকালে হিমালয়ের পাদদেশীয় উত্তর নেপালের রাসুয়া এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে হঠাৎ এই বন্যা আঘাত হানে। মুহূর্তের মধ্যেই তা ভটেকোশি ও ত্রিশূলী নদীতে প্রবল জলস্রোত ও আবর্জনার রূপ নেয়। প্রবল স্রোতে ঘরবাড়ি, সেতু, রাস্তাঘাটসহ ব্যাপক অবকাঠামো ভেসে গেছে। এতে অনেক এলাকার স্থানীয় বাসিন্দা ও ঘুরতে যাওয়া পর্যটকরা মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যা আক্রান্ত এলাকাগুলোতে ১২৭ জন নেপালি নাগরিকসহ মোট ৬৬৭ জন পর্যটক ও ভ্রমণকারী এখনও নিখোঁজ রয়েছেন। বুধবার বন্যা আঘাত হানার সময় রাসুয়া, নুয়াকোট এবং ধাদিঙে অবস্থানরত বা যাতায়াতকারী দেশি-বিদেশি ভ্রমণকারীদের অবস্থান যাচাইয়ের কাজ চলছে।

সংস্থাটি আরও জানায়, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এ পর্যন্ত ৩১ জন বিদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে একজন ভারতীয়, চারজন দক্ষিণ কোরীয়, দুজন আমেরিকান, দুজন রুশ, দুজন ইতালীয়, একজন বুলগেরীয় এবং একজন সুইস নাগরিক রয়েছেন। উদ্ধার হওয়া বাকি ১৮ জনের জাতীয়তা নিশ্চিতের চেষ্টা চলছে।

বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সমন্বিতভাবে নেমেছে নেপালি সেনাবাহিনী, নেপাল পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনী। বিচ্ছিন্ন এলাকায় পৌঁছাতে ও আটকা পড়াদের আকাশপথে সরিয়ে আনতে মোতায়েন করা হয়েছে একাধিক হেলিকপ্টার। অন্যদিকে, নদী ব্যবস্থা ও ভাটির দিকের এলাকাগুলোতে জীবিতদের উদ্ধার ও মৃতদেহ উদ্ধারে ব্যাপক তল্লাশি চালাচ্ছে স্থল উদ্ধারকারী দল।

যোগাযোগ ও অবকাঠামো ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

হিমালয়ের পাদদেশে প্রায় কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই বিধ্বংসী জলোচ্ছ্বাস আঘাত হানায় স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ ছিলো না বললেই চলে। আকস্মিক এই ধ্বংসযজ্ঞের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে...
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন উচ্চ-পার্বত্য অঞ্চলের পাথর ও বরফের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করছে, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এই সপ্তাহে ঘটে যাওয়া প্লাবনের মতো প্রলয়ঙ্করী...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
নেপালের রসুয়া জেলার ভোটেকোশী নদীতে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা মূলত তিব্বত থেকে ধেয়ে আসা এক বিশাল পানির ঢলের ফলাফল ছিল। নেপালের হাইড্রোলজি অ্যান্ড ওয়াটার রিসোর্সেস রিসার্চ সেন্টারের ‘ফ্লাড...
জাতীয় সংসদের একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সদ্য সাবেক তথ্য ও...
টাকার পেছনে না ছুটে আইনজীবীদের পেশাদারিত্ব, নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সবকিছু টাকার মানদণ্ডে পরিমাপ না করে সমাজ ও...
ম‍্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আকাশ কখনো মেঘলা, আবার কখনো মুহূর্তের বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। সামান্য বৃষ্টির পরপরই চারপাশ মেতে উঠছে চরম ভ্যাপসা গরমে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর