নাইজারে ফরাসি রাষ্ট্রদূত জান্তার হাতে জিম্মি: ম্যাক্রোঁ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০১ পিএম

নাইজারে জান্তা ফ্রান্সের রাষ্ট্রদূতকে ফরাসি দূতাবাসে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ম্যাক্রোঁ বারগুন্ডি সফরের সময় সাংবাদিকদের বলেছেন, ‘আমরা যখন কথা বলি, আমাদের একজন রাষ্ট্রদূত এবং কূটনৈতিক সদস্য আছে যাদেরকে আক্ষরিক অর্থে ফরাসী দূতাবাসে জিম্মি করা হয়েছে, এবং তাদের কাছে খাবার সরবরাহ করতে দেওয়া হচ্ছে না। তারা সামরিক রেশন খাচ্ছেন।’

ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, নাইজারে থাকা রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। তাকে খাবার দেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে।

জুলাই মাসে পশ্চিম আফ্রিকার দেশটির নিয়ন্ত্রণ নেই সেনাবাহিনী। এরপর তারা ফরাসি রাষ্ট্রদূত ইত্তেকে দেশছাড়ার নির্দেশ দেয়। জান্তা প্রশাসন তার ভিসা প্রত্যাহার করে এবং পুলিশকে তাকে বহিষ্কারের নির্দেশ দেয়।

তবে রাষ্ট্রদূতকে নাইজার থেকে ফিরিয়ে নেয়া হবে না বলে জানিয়ে ফ্রান্স। ফরাসি কর্তৃপক্ষ পুনর্ব্যক্ত করেছে যে, তারা জান্তার কর্তৃত্বকে স্বীকৃতি দেয় না।

রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ করবেন কি না- জানতে চাইলে ম্যাক্রোঁ বলেন, নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে আমরা কাজ করতে রাজি। তিনি বৈধ কর্তৃপক্ষ। তিনি প্রতিদিন তার সঙ্গে কথা বলেন বলেও জানান তিনি।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনার মতে, ইত্তে এখনও কাজ করছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রদূত কাজ করছেন, আমি নিশ্চিত করতে পারি। তার সাথে এখনও একটি ছোট দল রয়েছে।’

কোলোনা যোগ করেছেন যে, যতদিন নাইজারে ফ্রান্স রাষ্ট্রদূতকে রাখতে চায়, ততদিন সেখানে থাকবেন ইত্তে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

জুলাইয়ে প্রেসিডেন্ট বাজুমকে হটিয়ে ক্ষমতা দখলের পর ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল নাইজারের সামরিক জান্তা সরকার। এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ফ্রান্স জানায়, নাইজারে তাদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কোনো অধিকার নেই সামরিক অভ্যুত্থানকারীদের।

 

একাত্তর/জো
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর