জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণে বাধার অভিযোগ নাইজার জান্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০ পিএম

জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করেছেন নাইজারের অভ্যুত্থানকারী সামরিক নেতারা। 

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিজ্ঞপ্তিতে সামরিক বাহিনী জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে নাইজারের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে। খবর: টিআরটি ওয়ার্ল্ড।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্দেশে তারা বলেছেন, এর মধ্য দিয়ে আমাদের সমস্যা সমাধানের ইস্যুটি খাটো করে দেখা হয়েছে।

তাদের অভিযোগ, জাতিসংঘের প্রধান বিশ্বাসঘাতকের মতো কাজ করেছেন। এতে নাইজারে চলমান সমস্যা নিরসনের সম্ভাবনাকে আরও পেছনে ঠেলে দেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিয়ামির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে জাতিসংঘ বরাবর আবেদনও করা হয়েছিল।

এ প্রসঙ্গে গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। নাইজার থেকে কোনও প্রতিনিধিকে এবারের অধিবেশনে বক্তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

 

একাত্তর/জো
রুশ কৌশলে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারেও ধরাশায়ী হলো মার্কিন যুক্তরাষ্ট্র। গেলো কয়েক বছর ধরে ক্রমবর্ধমানভাবে রাশিয়ার দিকে ঝুঁকছে নাইজার, এমন পরিস্থিতিতে নাইজার থেকে সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহারের...
আফ্রিকাতে আমেরিকার আধিপত্য অনেক দিন ধরেই হুমকির মুখে। মহাদেশটিতে ক্রমেই নিজেদের শক্তি বাড়াচ্ছে রাশিয়া ও চীন। এবার নাইজারের একটি বিমান ঘাঁটিতে প্রবেশ করেছে রুশ সেনারা, সেখানে অনেক আগ থেকেই অবস্থান
বিশ্ব মেরুকরণে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পর এবার নাইজারেও রুশ নীতির কাছে ধরা খেলো বাইডেন প্রশাসন। এরইমধ্যে পশ্চিম আফ্রিকার এ দেশ থেকে সেনা প্রত্যাহারের কার্যক্রম...
ফ্রান্স অনির্দিষ্টকালের জন্য পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে তার দূতাবাস বন্ধ করার পরিকল্পনা করেছে। ক্ষমতাসীন সামরিক জান্তার দ্বারা আরোপিত বিধিনিষেধের কারণে কূটনৈতিক কাজ করতে অক্ষম হওয়ায় এই পদক্ষেপ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর