বুরকিনা ফাসোতে সেনা হামলায় ৬০ বেসামরিক নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম

বুরকিনা ফাসোতে সেনাবাহিনীর হামলায় অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেসামরিক নাগরিক হত্যার এ অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

তবে নির্দিষ্ট যোদ্ধাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে বুরকিনা ফাসোর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এইচআরডব্লিউ’র এক প্রতিবেদনে বলা হয়, আগস্ট থেকে শুরু করে সেনাবাহিনীর তিনটি ড্রোন হামলায় বহু নিহতের ঘটনা ঘটেছে। দুইটি হামলা চালানো হয়েছে জনাকীর্ণ একটি বাজারে এবং আরেকটি এক অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে।

দেশটিতে ২০২২ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসেন। তিনি আল-কায়েদা ও ইসলামিক স্টেট সংশ্লিষ্ট গ্রুপগুলোকে দমনে নজর দেন।

নিউইয়র্ক ভিত্তিক সংগঠনটি প্রতিবেদনে বলছে, বুরকিনা ফাসোর সামরিক বাহিনী হামলার জন্য সবচেয়ে নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে। কিন্তু এতে বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যা যুদ্ধ আইন লঙ্ঘন করেছে।

বুরকিনা সরকারের প্রতি অবিলম্বে এসব যুদ্ধাপরাধের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে এইচআরডব্লিও বলছে, ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহযোগিতা প্রদান করতে হবে।

 

একাত্তর/জো
ইরানে সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় একটি বিয়ে বাড়িসহ একাধিক স্থানে ১৮ জন নিহত হওয়ার পর চলমান সংঘাতের বেসামরিক ক্ষয়ক্ষতি নিয়ে বিশ্বজুড়ে পুনরায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানি...
বুরকিনা ফাসোর ক্ষমতাসীন সামরিক নেতা শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং সরকার ভেঙে দিয়েছেন। রাষ্ট্রপতির ডিক্রি উদ্ধৃত করে আবিদজান থেকে এএফপি এ খবর জানায়।
ইউক্রেনের সেনারা সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে ব্যাপক হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সীমান্তবর্তী অঞ্চলটিতে যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।...
দক্ষিণ গাজার রাফায় জাতিসংঘের খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় এক হামাস কমান্ডার নিহত হওয়ার দাবি করেছে ইসরাইল। বুধবার ওই কমান্ডারকেই লক্ষ্য করে সেখানে তারা হামলা চালিয়েছিল বলে দাবি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর