সরকার ভেঙে দিলেন বুরকিনা ফাসোর জান্তা প্রধান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

বুরকিনা ফাসোর ক্ষমতাসীন সামরিক নেতা শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং সরকার ভেঙে দিয়েছেন। রাষ্ট্রপতির ডিক্রি উদ্ধৃত করে আবিদজান থেকে এএফপি এ খবর জানায়।

খবরে বলা হয়, ২০২২ সালের অক্টোবরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর ক্ষমতায় আসার পর অ্যাপোলিনিয়ার জোয়াকিম কাইলেম ডি তাম্বেলাকে প্রধানমন্ত্রী করা হয়। তবে তাকে বরখাস্তের কারণ জানানো হয়নি।

ডিক্রিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অফিসিয়াল কার্যাবলী বন্ধ হয়েছে। এতে আরো বলা হয়, ভেঙে দেওয়া সরকারের সদস্যরা নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত চলমান কার্যক্রম চালিয়ে যাবেন।

প্রধানমন্ত্রী প্রতিটি রদবদল থেকে বেঁচে গিয়ে পরপর তিনটি সরকারের প্রধানের দায়িত্ব পালন করেছেন।

পশ্চিম আফ্রিকার দেশটিতে ২০২২ সালের জানুয়ারিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে লেফটেন্যান্ট-কর্নেল পল-হেনরি সান্দাওগো দামিবা নির্বাচিত রাষ্ট্রপতি রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরের কাছ থেকে ক্ষমতা দখল করেন।

আট মাসের কিছু বেশি সময় পরে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর পাল্টা অভ্যুত্থানের দামিবাকে ক্ষমতাচ্যুত করে নিজেই জান্তা শাসনের প্রধান হন।

একাত্তর/আরএ
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
প্যারিসের একটি মার্কিন ব্যাংকের সামনে বোমা হামলার চেষ্টা নস্যাৎ করেছে ফরাসি পুলিশ। শনিবার (২৯ মার্চ) ভোরে এক সন্দেহভাজনকে হাতে তৈরি বিস্ফোরক সক্রিয় করার আগেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর