নাইজেরিয়ায় দাঙ্গা থামাতে গিয়ে ১৬ সেনা নিহত

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:১১ এএম

নাইজেরিয়ার তেল উৎপাদনকারী দক্ষিণ ডেল্টা রাজ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ থামাতে গিয়ে অন্তত ১৬ সেনা নিহত হয়েছে। শনিবার নাইজেরিয়ান সেনাবাহিনীর এক মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ এক বিবৃতিতে বলেন, দাঙ্গা থামাতে একটি সেনাদল পাঠানো হয়েছিল। কিন্তু সংঘর্ষ তো থামেই নি, বরং বিক্ষুব্ধরা সেনাদের ওপর চড়াও হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দাঙ্গাবাজদের হামলায় সেনাদলটির কমান্ডিং অফিসার, দুই মেজর, এক ক্যাপ্টেনসহ ১২ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন গুসাউ।

গুসাউ বলেন, হামলার পিছনে কারা দায়ী এবং কেন সংঘর্ষ শুরু হয়েছিল, তা তদন্তের নির্দেশ দিয়েছেন সামরিক বাহিনীর প্রধান। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন তিনি। এবং তদন্ত চালাতে এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ডেল্টা রাজ্যের সম্প্রদায়গুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এসব সংঘর্ষ কখনও কখনও প্রাণঘাতী রূপ নেয়।

 

একাত্তর/জো
নাইজেরিয়ার কুখ্যাত ও দুর্ধষ জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি’র যোদ্ধারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে...
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে মধ্যরাতে চালানো এক অতর্কিত হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা মঙ্গলবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর