মেক্সিকোয় সন্ত্রাসী হামলায় ১৩ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১১:৫৩ পিএম

মেক্সিকোর একটি নিরাপত্তা চৌকিতে ও টহলদলের ওপর দুর্বৃত্তদের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। 

সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরোতে এ হামলার ঘটনা ঘটেছে। খবর এএফপি’র।

গুয়েরোর প্রসিকিউটর আলেজান্দ্রো হার্নান্দেজ জানান, অজ্ঞাত হামলাকারীরা কয়ুকা দে বেনিতেজ পৌরসভার একটি নিরাপত্তা টহলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। কীভাবে ঘটনাটি ঘটছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে।

নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন। মূলত মাদকবিরোধী টহল দেওয়ার সময় অস্ত্রধারীরা অতর্কিত আক্রমণ চালায়। পরে গুলি করে পুলিশ কর্মকর্তাদের করে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানাীয় এল ইউনিভার্সাল পত্রিকা বলছে, হামলার শিকার কয়েকজনকে গুলি করার আগে হাতকড়া পরানো হয়েছিল। মাদক পাচারের কারণে গুয়েরো সবসময় একটি সহিংস এলাকা। প্রশান্ত মহাসাগরীয় করিডরের উত্তরে লাভজনক এ মাদক রুট নিয়ন্ত্রণের জন্য স্থানীয় বিভিন্ন গোষ্ঠী সেখানে সংঘাতে জড়িত।

গত কয়েক বছরে মেক্সিকোয় সন্ত্রাসী হামলায় বেড়েছে কয়েকগুণ। মাদকবিরোধী অভিযান কেন্দ্র করে প্রায়শই গোলাগুলি ও হামলায় প্রাণহানি বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটির সরকারের মাদকবিরোধী অভিযান শুরু হয়। ওই সময় থেকে এ পর্যন্ত চার লাখ ২০ হাজার হত্যাকাণ্ডের ঘটেছে মেক্সিকোতে।

 

একাত্তর/জো
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর