সেনা অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার বলসোনারোর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৪ পিএম

নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের জায়ের বলসোনারো বলেছেন, তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে এবং সেনা অভ্যুত্থানের চেষ্টার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

সাও পাওলোতে হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে এক জনসভায় তিনি বলেন, আমার বিরুদ্ধে উঠা সেনা অভ্যুত্থানের চেষ্টা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আর ক্ষমতা ছাড়ার পর থেকে রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হচ্ছে আমাকে।

২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর জায়ের বলসোনারো একটি ব্যর্থ অভ্যুত্থানে উসকানি দিয়েছিলেন কিনা তা তদন্ত করছে পুলিশ।

সাও পাওলোর সমাবেশে অংশ নেওয়া রোজেরিও মরগাডো নামের একজন সামরিক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, ব্রাজিলিয়ান রাজনীতিবিদের একমাত্র ভয় হলো জনগণের রাস্তায় নেমে আসা।

মাত্র কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরই সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর পাসপোর্ট জব্দ করা হয়। নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা ও সামরিক প্রধানদের অভ্যুত্থানের চাপ দেওয়ার অভিযোগে এখন তদন্তের মুখোমুখি তিনি।

দুই বছর আগের ভোটে বলসোনারো হেরেছেন বামপন্থী নেতা লুলা দা সিলভার কাছে। এরপর তার হাজার হাজার সমর্থক রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি বিভিন্ন ভবনে হামলা চালায়। এরমধ্যে রয়েছে- প্রেসিডেন্টের প্রাসাদ, সুপ্রিম কোর্ট ও আইনসভার মতো স্থাপনা। হামলার সময় লুটপাট ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ এই ঘটনায় প্রায় ৪০০ জনকে আটক করে, যাদের মধ্যে রয়েছেন বলসোনারোর তিন সহযোগীও। এছাড়া তার রাজনৈতিক দলের প্রধানকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্বাচনী ব্যবস্থা নিয়ে সন্দেহ ছড়ানোর অভিযোগ এনেছে পুলিশ।

পুলিশের আরো দাবি, সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় বলসোনারোর সমর্থকরা কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়।

কংগ্রেসে হামলার সময় বলসোনারো যুক্তরাষ্ট্রে ছিলেন। তিনি ব্রাজিলের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী ডানপন্থি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

এএ/আরবি
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
মার্কিন অভিবাসন নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন এক নীতিমালার মাধ্যমে এখন থেকে ভিসা আবেদনের ক্ষেত্রে বিশেষ শর্ত জুড়ে দেয়া হয়েছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যারা নিজ...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
দক্ষিণ কোরিয়ার একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করেছে। বৃহস্পতিবার, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইউনের জারি করা সামরিক শাসন ছিল দেশটির...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর