বাইডেনের অনুষ্ঠানে ইসরাইলবিরোধী বিক্ষোভ

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৭:৩১ পিএম

ফিলিস্তিন ইস্যুতে মহাবিপদে আছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি হায়েনারা নৃশংশ হামলা শুরুর পর থেকে মার্কিন ইতিহাসের অন্যতম বয়োবৃদ্ধ এই নেতার উভয় সংকটে ভুগছেন। যাকে বলে শাঁখের করাত। এদিকেও বিপদ, ওদিকেও বিপদ।

শয়তানের স্বর্গরাজ্যে হিসাবে খ্যাত ইসরাইলের প্রধান দোসর আমেরিকা দেশটির সব কিছুতেই নিলর্জ্জের মতো সমর্থন করে আসছে। শুধু তাই নয়, ইসরাইলের সামরিক শক্তির পুরোটাই আমেরিকা নিজে হাতে বানিয়েছে এবং দুই হাত খুলে এখনো অস্ত্র ও গোলাবারুদ দিয়ে যাচ্ছে।

ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু ও সমর্থক যুক্তরাষ্ট্র, গাজা যুদ্ধে গোলাবারুদ সরবরাহ, জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব আটকে দিয়ে বারবার ইসরাইলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব করতে গিয়ে আসল বিপদটা এখন টের পাচ্ছেন মার্কিন নেতা জো বাইডেন। নিজ দেশেই তোপের মুখে পড়েছেন।

গাজায় বর্বরতা চালানো ইসরাইলকে ক্রমাগত সমর্থন দিয়ে যাওয়ায় নিজ দেশেই বড় চাপের মুখে পড়েছেন বাইডেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হচ্ছেন এ ডেমোক্র্যাট নেতা। তবে, ইসরাইল ইস্যুতে এবার মুসলিম আমেরিকানদের ভোট হারানোর শঙ্কায় রয়েছেন তিনি।

শুধু মুসলিমরাই নয়, আমেরিকার অন্যান্য ধর্মের নাগরিকরাও গাজায় যুদ্ধ বন্ধে ও ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য প্রতিদিনই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন। মার্কিন নীতি-নির্ধারকদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছেন দেশটির শান্তিকামী মানুষেরা। দিন দিন তাদের প্রতিবাদের ভাষাও আরও জোরালো হচ্ছে।

তারই ধারাবাহিকতায় এবার, গাজায় ইসরাইলের হামলা বন্ধের দাবিতে বিক্ষোভকারীরা নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের নির্বাচনী প্রচারের জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বাধা দিয়েছে। যার কারণে সেই অনুষ্ঠানটি ঠিক মতো আয়োজন করা যায়নি, বেশ কিছুটা সময় বন্ধ রাখতে হয়েছে।

ঘটনাটি গেলো বৃহস্পতিবারের হলেও সংবাদমাধ্যমে এসেছে একদিন পরে। তহবিল সংগ্রহের অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ছিলেন তার পূর্বসূরি বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এ অনুষ্ঠান থেকে বাইডেন নির্বাচনি প্রচারের জন্য আড়াই কোটি ডলার পেয়েছেন।

ম্যানহাটনের রেডিও সিটি মিউজিক হলে ডেমোক্র্যাটিক পার্টির এ বাম্পার অনুষ্ঠান চলার সময়ই হলের বাইরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। হলের ভেতরেও কেউ কেউ শিস বাজিয়ে ও চিৎকার করে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। অতিথিদের কারও কারও প্রতিবাদে বাধার মুখে পড়ে অনুষ্ঠানটি।

আলোচনার বিভিন্ন মুহূর্তে তাঁরা চিৎকার করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি অভিযানে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদ জানান। অনুষ্ঠানে বিক্ষোভকারীদের একজন বলে ওঠেন, ‘জো বাইডেন, আপনার জন্য লজ্জা।’  আবার একজন বিক্ষোভকারী ওবামাকেও বাক্যবানে জর্জিরিত করেন।

এখানেই শেষ নয়। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেও গাজায় ইসরাইলের যুদ্ধ নিয়ে শত শত বিক্ষোভকারীর প্রতিবাদের মুখে পড়ে তিন নেতার মোটরগাড়ি বহর। ২০২০ সালে নির্বাচনে যেসব তরুণ ও প্রগতিশীলরা বাইডেনকে সমর্থন দিয়েছিলেন, তাঁরা গাজা যুদ্ধে বাইডেনের প্রশাসনের নীতিতে ভীষণ ক্ষুব্ধ।

 

এআরএস
আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
আন্তর্জাতিক অপরাধ দমন কিংবা স্থানীয় নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তবে এক বিশেষ অনুসন্ধানে দেখা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ থামাতে প্রয়োজনীয় চুক্তিতে আসার মতো পরিস্থিতিতে ইরান নেই। তেহরানকে অবিলম্বে ‘সাদা পতাকা তুলে...
ইরানের সম্ভাব্য গুপ্তহত্যার হুমকি এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে তুরস্ক থেকে একটি নজিরবিহীন ও গোপন সামরিক ফ্লাইটে যুক্তরাজ্যে পথে যাত্রা করেছিলেন বলে ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর