এয়ার ফোর্স ওয়ানে চুরি, কাঠগড়ায় সাংবাদিকরা

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পিএম

এ কী কান্ড! শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজে চুরি! অবিশ্বাস্য হলেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে চুরির ঘটনা ঘটেছে। গণমাধ্যমকর্মীদের জন্য উড়োজাহাজের নির্ধারিত স্থানে থাকা দামি সব স্মারক উধাও হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, গেলো ফেব্রুয়ারিতে চুরির বিষয়টি নজরে আসে। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সফর করেন। সফর শেষে এয়ার ফোর্স ওয়ানের জিনিসপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থানে থাকা কিছু স্মারক নেই।

মহা এই চুরির তালিকায় রয়েছে দামি ব্র্যান্ডের বালিশের কভার, গ্লাস থেকে শুরু করে স্বর্ণের প্রলেপ দিয়ে কিনারা বাঁধানো প্লেটও। এমন চুরির ঘটনায় ভীষণ বিব্রতকর অবস্থায় পড়ে যায় হোয়াইট হাউস। ঘটনায় নড়েচড়ে বসেছে হোয়াইট হাউজ সংবাদদাতাদের সমিতিও।

দেরি করা করে প্রেসিডেন্টের খবর সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমকর্মীদের কাছে কঠোর বার্তা পাঠিয়েছে এই সমিতি। সতর্ক করে দিয়ে বলেছে, উড়োজাহাজ থেকে এমন সব জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ। সবার কাছে ই-মেইলে এ সংক্রান্ত একটি বার্তাও পাঠিয়েছে হোয়াইট হাউজ সংবাদদাতাদের সমিতি।

হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সবাইকে গত মাসে একটি ই–মেইল পাঠায় এই সমিতি। এতে বলা হয়, ওই ধরনের আচরণ প্রেসিডেন্টের সঙ্গে সফরকারী সাংবাদিকদের সম্পর্কে খুবই খারাপ মনোভাবের প্রকাশ। এমন আচরণ অবশ্যই পরিহার করতে হবে। এই চুরি বন্ধ হতে হবে।

এয়ার ফোর্স ওয়ানে মাঝেমধ্যে সাংবাদিকদের স্মারক হিসেবে চকলেটের বাক্স দেয়া হয়। তাতে প্রেসিডেন্টের সিল যুক্ত থাকে। মার্কিন প্রশাসন বলছে, এরপরও এয়ার ফোর্স ওয়ানের লোগোযুক্ত স্মারক (বাসন, তোয়ালেসহ নানা জিনিস) গায়েব হওয়ার অহরহ ঘটনা ঘটছে। এটা ভীষণ দুঃখজনক।

ভয়েস অব আমেরিকার হোয়াইট হাউজ সংবাদদাতা মিশা কমাডোভস্কি প্রেসিডেন্টের বিমানে সফর করার সময় এমন অনেক জিনিস নিয়ে এসে জড়ো করেছেন। তিনি দাবি করেন, একাজ করে তিনি কাউকে বিব্রত করেননি কিংবা ভুলকিছু করেননি। একবার নাকি ভুল করে একটি কাপ নিয়েই চলে গেছেন তিনি।

এয়ার ফোর্স ওয়ান বিমানকে হোয়াইট হাউজ আকাশে প্রেসিডেন্টের কার্যালয় বলে বর্ণনা করে থাকে। এই বিমানের তিন স্তরবিশিষ্ট মেঝের আয়তন ৪ হাজার স্কয়ার ফুট। এতে একদিকে আছে প্রেসিডেন্টের প্রবেশ এবং কাজের জন্য আলাদা জায়গাসহ একটি মেডিক্যাল স্টেশন।

অন্যদিকে আছে কনফারেন্স রুম, ডাইনিং রুম। খাবার প্রস্তুত করার দুটো গ্যালারি; যাতে একই সময়ে খেতে পারে একশ’ জন। আর আরেকদিকে আছে সাংবাদিক, ভিআইপি এবং সেক্রেটারিয়েটের স্টাফদের জন্য জায়গা। এই উড়োজাহাজ মাঝ আকাশে জ্বালানি নিতে পারে।

ফলে জরুরি প্রয়োজনে সীমাহীন পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রয়েছে এয়ার ফোর্স ওয়ানের। এ ছাড়া এটি আকাশপথে হামলা প্রতিরোধেও সক্ষম। এই উড়োজাহাজটিকে আকাশে সব সময় পাহারায় রাখে দুইটি অত্যাধুনিক যুদ্ধবিমান। সেই সঙ্গে আরও থাকে একটি ছোট্ট জেট উড়োজাহাজ।

 

এআরএস
ভিয়েতনামের আবাসিক এলাকায় রাতের আঁধারে হানা দিয়ে প্রায় ২,৭০০ বিড়াল চুরি এবং জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে এক অপরাধী চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রয়োজনীয় গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রের মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে, এমন দাবি ও জল্পনা-কল্পনাকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর