ইকুয়েডরের সঙ্গে সম্পর্ক স্থগিত করলো মেক্সিকো

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:১৫ পিএম

মেক্সিকোর দূতাবাস থেকে ইকুয়েডরের সাবেক ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসকে গ্রেপ্তারের ঘটনায় ইকুয়েডরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে মেক্সিকো। শুক্রবার রাজধানী কুইটোতে অবস্থিত মেক্সিকান দূতাবাস থেকে গ্লাসকে গ্রেপ্তারের পর এ সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকোর সরকার। 

গ্লাসকে নিরাপদে দেশের বাইরে পাঠানোর আহ্বান জানিয়ে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল মেক্সিকো। কিন্তু দূতাবাসে প্রবেশ করে গ্লাসকে গ্রেপ্তার করেছে ইকুয়েডরের বিশেষ বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এই অভিযানের আগে এক বিবৃতিতে ইকুয়েডরের সরকার বলেছিল, এটি একটি সার্বভৌম দেশ। এখানে কোনো অপরাধীকে মুক্ত থাকতে দেওয়া হবে না।

এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, দূতাবাস থেকে গ্লাসকে গ্রেপ্তার করা একটি স্বৈরাচারী কাজ। এটি মেক্সিকোর আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।

আইনজীবী ও রাজনৈতিক ভাষ্যকার আদ্রিয়ান পেরেজ সালাজার বলেন, অনেকের কাছে এটিকে বিচারের উপহাস বলে মনে হয়েছে। একটি দূতাবাসে জোর করে আইন লঙ্ঘন করার অধিকার কারও নেই।

ডিসেম্বর থেকে মেক্সিকান দূতাবাসের আশ্রয়ে ছিলেন গ্লাস। দুইবার দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তাকে ইকুয়েডরের কর্মকর্তারা নির্যাতন করছেন বলেও গ্লাস দাবি করেন।

 

একাত্তর/জো
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে এক অভাবনীয় কূটনৈতিক সাফল্য অর্জন করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন, তার সরকারের মধ্যস্থতায় ইরান ও মার্কিন...
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর