ট্রাম্পের বিচারের সময় গায়ে আগুন দেয়া ব্যক্তির মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতের বাইরে নিজের গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

শুক্রবার নিউ ইয়র্কের একটি আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চলাকালে ওই ব্যক্তি নিজের গায়ে আগুন দিয়েছিলেন। কর্মকর্তারা বলছেন, এই আত্মাহুতির চেষ্টার নিশানা ট্রাম্প ছিলেন না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এনবিসি নিউজ জানিয়েছে, শনিবার ভোরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিউইয়র্ক পুলিশ বলেছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেছে। এর আগে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।

শুক্রবার আদালতের বাইরে অবস্থান নেওয়া বিভিন্ন টেলিভিশনের ক্যামেরার সামনে ওই ব্যক্তি নিজের গায়ে আগুন দেন। বেশ কয়েক মিনিট তিনি আগুনে পুড়েন।

এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে রিপোর্টারদের বলেছিলেন, তিনি বেশ কিছু সময় পুড়ছিলেন। খুব ভয়াবহ দৃশ্য ছিল তা।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছিলেন, গায়ে দাহ্য তরল ঢেলে আগুন দেওয়ার আগে ওই ব্যক্তি একটি ব্যাগ থেকে কয়েকটি লিফলেট বের করে আকাশের দিকে ছুড়ে মারেন। লিফলেটে ‘দুষ্ট কোটিপতিদের’ কথা থাকলেও সরাসরি ট্রাম্পের কোনও উল্লেখ ছিল না।

নিউইয়র্ক পুলিশ ওই ব্যক্তিকে ম্যাক্স আজ্জারেল্লো হিসেবে শনাক্ত করেছে। তিনি ফ্লোরিডার সেন্ট অগাস্টিনের বাসিন্দা। দৃশ্যত তিনি ট্রাম্প ও বিচারের জড়িত কাউকে নিশানা করেননি।

এক সংবাদ সম্মেলনে পুলিশের ডেপুটি কমিশনার তারিক শেফার্ড জানান, এই মুহূর্তে পুলিশ তাকে একজন ষড়যন্ত্রবাদী তাত্ত্বিক হিসেবে চিহ্নিত করছে । এখান থেকে তারা তদন্ত শুরু করবেন বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর