ট্রাম্প নির্বাচনে হারলে দায় ইহুদিদের!

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

আগামী ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যদি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছে হেরে যান, তবে এর দায় ইহুদি-আমেরিকান ভোটারদের ওপর বর্তাবে বলে জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনে ইসরাইলি-আমেরিকান কাউন্সিল ন্যাশনাল সামিটে বৃহস্পতিবার বক্তৃতার সময় এ মন্তব্য করেছেন ট্রাম্প। এসময় আমেরিকান-ইহুদিদের মধ্যে হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখা যাচ্ছে বলে দুঃখও প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে সম্ভবত দুই বছরের মধ্যে ইসরাইলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন। কেননা, তাদের মধ্যে ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘এই নির্বাচনে যদি আমি জয়ী না হই, তবে সত্যিই এটি ইহুদি জনগণের ওপর প্রভাব ফেলবে। কেননা, যদি ৪০-৬০ শতাংশ মানুষ (আমেরিকান ইহুদিদের) শত্রুকে ভোট দেয়, তবে আমার মতে, দুই বছরের মধ্যে ইসরাইলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’

জনমত জরিপে আমেরিকান-ইহুদিদের মধ্যে ৬০ শতাংশ কমলাকে সমর্থন দিয়েছে বলে একটি জরিপের উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন। কিন্তু, ট্রাম্প ঠিক কোন ভোট জরিপের উদ্ধৃতি দিয়েছিলেন তা স্পষ্ট ছিল না। তবে সাম্প্রতিক একটি পিউ গবেষণা জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান-ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপে কমলাকে সমর্থন জানিয়েছেন ৬৫ শতাংশ এবং ৩৪ শতাংশের সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে।

এসময় বিগত ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে আমেরিকান-ইহুদিদের ৩০ শতাংশেরও কম ভোট পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনে জয়ী হলেও ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরেছিলেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যার আগে ওয়াশিংটনে পৃথক একটি শীর্ষ সম্মেলনেও একই ধরনের মন্তব্য করেন ট্রাম্প। এবার গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক অঙ্গরাজ্যগুলোতে ইহুদি ভোটারদের সমর্থনকে অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্পের প্রচার শিবির। মার্কিন ইহুদিরা কয়েক দশক ধরে ফেডারেল নির্বাচনে ডেমোক্র্যাটদের দিকে প্রবলভাবে ঝুঁকেছে এবং এ ধারা অব্যাহত রয়েছে। 

তবে, নভেম্বরের নির্বাচনে বিজয়ী নির্ধারণে ইহুদিদের ভোট সামান্যই পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ, গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাপূর্ণ পেনসিলভানিয়ায় ৪ লাখেরও বেশি ইহুদি রয়েছে। ওই অঙ্গরাজ্যে ২০২০ সালে ৮১ হাজার ভোটে জিতেছিলেন বাইডেন।

এদিকে, ট্রাম্পের ওই বক্তৃতার আগে দেওয়া একটি বিবৃতিতে, কমলার প্রচারণা শিবিরের মুখপাত্র মরগান ফিঙ্কেলস্টেইন মাঝেমধ্যে ইহুদি-বিরোধীদের সঙ্গে যুক্ত থাকার জন্য ট্রাম্পের সমালোচনা করেছিলেন। তবে, তার বিরুদ্ধে ইহুদি বিরোধিতার সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। বৃহস্পতিবারের বক্তৃতায় তার একজন ইহুদি জামাই থাকার কথাও উল্লেখ করেন তিনি।

 

একাত্তর/জো
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর