ইরানে হামলা নিয়ে ট্রাম্প শিবিরে মতভেদ তুঙ্গে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

ইরান ইস্যুকে কেন্দ্র করে হোয়াইট হাউসের অন্দরে নজিরবিহীন বিভক্তি এবং মধ্যপ্রাচ্যে উভয় পক্ষের বিশাল সামরিক প্রস্তুতি এই অঞ্চলকে একটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা সংযত থাকার পরামর্শ দিচ্ছেন, অন্যদিকে প্রভাবশালী রিপাবলিকান সিনেটররা দ্রুত সামরিক পদক্ষেপ নেয়ার জন্য চাপ দিচ্ছেন।

সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে যাওয়ার জোরালো তাগিদ দিয়েছেন। গ্রাহাম সতর্ক করে বলেছেন, "অশুভ শক্তিকে বিনা বাধায় বাড়তে দেওয়া ঠিক হবে না।

তিনি ট্রাম্পের সেই সব উপদেষ্টাদের সমালোচনা করেছেন যারা এই মুহূর্তে যুদ্ধ এড়ানোর পরামর্শ দিচ্ছেন। গ্রাহামের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের ভয় থাকলেও ইরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তন করা এখন সময়ের দাবি। ইরানে এই পরিবর্তন আগামী কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই ঘটা উচিত।

ছবি: সংগৃহীত
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওয়াশিংটন ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি করেছে। মার্কিন বিমানবাহী রণতরি 'ইউএসএস জেরাল্ড আর ফোর্ড' বর্তমানে জিব্রাল্টার প্রণালী পার হয়ে পশ্চিম এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে।

অন্যদিকে, ওমান উপকূল থেকে মাত্র ১৫০-৩০০ মাইল দূরে আরব সাগরে অবস্থান করছে আরেক শক্তিশালী রণতরি 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন'। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে শত শত সেনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যা একটি সম্ভাব্য 'লিমিটেড স্ট্রাইক' বা সীমিত হামলার আগাম সংকেত হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই হুমকির মুখে ইরানও হাত গুটিয়ে বসে নেই। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের ওপর হামলা হলে পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়বে।

ছবি: সংগৃহীত
এদিকে সৌদি গণমাধ্যম আল-আরাবিয়ার দাবি অনুযায়ী, সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সামরিক কমান্ডের দায়িত্ব সরাসরি গ্রহণ করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)। খবর পাওয়া গেছে, আইআরজিসি কর্মকর্তারা লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর মিসাইল ইউনিটের সাথে নিয়মিত বৈঠক করছেন। উল্লেখ্য যে, এই অঞ্চলটিতে গত রাতেই ইসরাইল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পরেই এই উত্তেজনা চরম আকার ধারণ করে। তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও তারা বলছে যে, ওয়াশিংটন এখন পর্যন্ত 'শূন্য সমৃদ্ধকরণ'-এর দাবি তোলেনি, কিন্তু দুই পক্ষের মধ্যে আস্থার সংকট এখন চরমে।

সব মিলিয়ে, ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে এবং ইরান কীভাবে এর জবাব দেবে, তার ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্য তথা পুরো বিশ্বের স্থিতিশীলতা।

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর