ইরান প্রশ্নে তুলসী আমার চেয়ে কিছুটা ‘নমনীয়’: ট্রাম্প

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০১:২১ পিএম

ইরানের ব্যাপারে তাঁর শীর্ষ সহযোগীদের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্যের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার তিনি মন্তব্য করেন, তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনের ক্ষেত্রে তাঁর জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তাঁর তুলনায় কিছুটা ‘নরমনীয়’। খবর রয়টার্স।

ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবনে সপ্তাহান্ত কাটিয়ে এয়ার ফোর্স ওয়ানে করে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। তেহরানের পারমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে চুক্তি খুব শিগগিরই হতে পারে বলে আভাস দিয়ে তিনি জানান, জাতীয় গোয়েন্দা পরিচালক গ্যাবার্ডের ওপর তাঁর এখনও পূর্ণ আস্থা রয়েছে।

ছবি: সংগৃহীত
গ্যাবার্ড সম্পর্কে ট্রাম্প বলেন, চিন্তাভাবনার প্রক্রিয়ায় সে আমার চেয়ে কিছুটা আলাদা। তবে এর মানে এই নয় যে কেউ দায়িত্ব পালনের অযোগ্য হয়ে গেছে। আমি এই বিষয়ে অত্যন্ত কঠোর, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না; কারণ তারা অস্ত্র পাওয়া মাত্রই তা ব্যবহার করবে। আমার মনে হয় সে (গ্যাবার্ড) এই ইস্যুতে হয়তো কিছুটা নমনীয়, তবে তাতে কোনো সমস্যা নেই।

দ্বিতীয় মাসে পদার্পণ করা ইরান বিরোধী যৌথ মার্কিন-ইসরাইলি অভিযান নিয়ে ট্রাম্প সাধারণত তাঁর শীর্ষ কর্মকর্তাদের মধ্যকার মতভেদ জনসমক্ষে স্বীকার করেন না। তবে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সংঘাতের বিষয়ে বেশ সতর্ক অবস্থান নিয়েছেন। এছাড়া আরও কয়েকজন শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতা ব্যক্তিগতভাবে এই যুদ্ধের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ছবি: সংগৃহীত
ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা নিয়ে ট্রাম্প প্রশাসন থেকে শুরু থেকেই পরস্পরবিরোধী বার্তা পাওয়া যাচ্ছে। যুদ্ধ শুরুর আগে প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তা দাবি করেছিলেন যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেয়ে মাত্র কয়েক সপ্তাহ দূরে আছে। যদিও খোদ প্রেসিডেন্টসহ অন্য অনেকে দাবি করেছিলেন যে, গত গ্রীষ্মে মার্কিন-ইসরাইলি অভিযানেই ইরানের অস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে, ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ কাজের জন্য।

সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড চলতি মাসের শুরুর দিকে আইনপ্রণেতাদের জানান যে, ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে মার্কিন গোয়েন্দাদের কাছে ‘সুনিশ্চিত’ তথ্য রয়েছে। তবে, যুক্তরাষ্ট্র তা ধ্বংস করার সক্ষমতা রাখে কি না, সে বিষয়ে তখন তিনি জনসমক্ষে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ছবি: সংগৃহীত
এদিকে, গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান জো কেন্ট চলতি মাসের শুরুর দিকে যুদ্ধ ইস্যুতে পদত্যাগ করেন। তিনি উল্লেখ করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি নয়। এ সম্পর্কে কোথাও কোন সুনির্দিষ্ট তথ্য কারও কাছে নেই।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর