যৌন নির্যাতন করায় গৃহশিক্ষককে হত্যা, কিশোর আটক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ এএম

ভারতে যৌন নির্যাতনের শিকার হয়ে গৃহশিক্ষককে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিল্লি থেকে তাকে আটক করা হয়। দিল্লির জামিয়ানগরের বাটলা হাউজের দ্বিতীয় তলার একটি ঘর থেকে ২৯ আগস্ট ওই গৃহশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।

দিল্লি পুলিশ বলছে, কিশোরকে বিভিন্ন সময়ে যৌন নির্যাতন করেছিলেন তিনি। ২৮ বছরের ওই গৃহশিক্ষক নিয়মিত কিশোরকে গালিগালাজ করতেন। এমনকি গোপন ভিডিও ধারণ করে তা দিয়ে ব্ল্যাকমেইলও করেছেন তিনি।

দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) রাজেশ দেও বলেন, ‘৩০ আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটে একটা কল আসে। জানায়, জামিয়ানগরের বাটলা হাউজের দ্বিতীয় তলার একটি ঘর থেকে রক্ত বের হচ্ছে। ঘরটি খোলা রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গলায় গভীর কাটা ক্ষতসহ মেঝেতে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ পাই।’

দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গৃহশিক্ষক তার পরিবারের সঙ্গে জাকিরনগরে থাকতেন।

পুলিশ ঘটনাটিকে খুনের মামলা নথিভুক্ত করে তাৎক্ষণিক তদন্ত শুরু করে। শুরুতে পুলিশ জানতে পারে গৃহশিক্ষক ছিলেন সমকামী। দুই মাস আগে ওই কিশোরের সঙ্গে তার পরিচয় হয়। তারপর থেকে বেশ কয়েকবার ওই কিশোরকে যৌন নির্যাতন করেছিলেন তিনি। শুধু তাই নয়, কিশোরের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও শুট করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন ওই গৃহশিক্ষক।

ঘটনার দিন জামিয়া নগরে নিজের বাড়িতে কিশোরকে ডাকেন তিনি। ফোন পেয়ে কিশোর ধারালো কাটার নিয়ে তার অ্যাপার্টমেন্টে পৌঁছায়। তারপর সেটা দিয়ে শিক্ষকের গলা কেটে ফেলে বলে ধারণা করা হচ্ছে।

যেই এক কক্ষের অ্যাপার্টমেন্টে মরদেহ পাওয়া গেছে, সেটি নিহতের পরিবারের মালিকানাধীন। সম্পত্তিটি ভাড়ায় ছিল। কয়েকদিন আগেই ভাড়াটিয়া বাড়িটি ছেড়ে দেন।

 

একাত্তর/জো
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর