সন্তানের কান্না সইতে না পেরে হত্যার অভিযোগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

থাইল্যান্ডের এক নাগরিকের বিরুদ্ধে তার দুই বছরের মেয়ে ও দুই শিশু পুত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ এনেছে দেশটির পুলিশ। তাদের আরও সন্দেহ, সোনসাক সোনসায়েং নামের এই ব্যক্তিটি আগের বিয়ের আরও দুই শিশু পুত্রকেও হত্যা করেছে। গত সপ্তাহে ওই ব্যক্তির বাড়ির রান্নাঘরের মেঝেতে চাপা দিয়ে রাখা দুই বছর বয়সী একটি মেয়ের মৃতদেহ উদ্ধারের পর এই অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।

পুলিশ বলছে, সোনসাক দাবি করেছেন, তার মধ্যে একটি মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে । তিনি তার সন্তানদের হত্যা করেছিলেন, কারণ তিনি তাদের কান্নার শব্দ সহ্য করতে পারেননি।তাদের দুই বছরের মেয়ের মৃত্যুর জন্য তার স্ত্রীকেও অভিযুক্ত করা হয়েছে। আর দুই ছেলের মৃত্যুর জন্য তার প্রাক্তন স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। সংসার চারবার বিয়ে করেছেন।

এই মাসের শুরুর দিকে ব্যাংককের ব্যাং খেন জেলায় এমন পারিবারিক সহিংসতার ঘটনা সম্পর্কে প্রথমবার পুলিশকে জানানো হয়েছিলো। সোনসাকের প্রতিবেশীরা জানিয়েছেন, ১২ ও চার বছরে দুই মেয়েকে ওই ব্যক্তি শারীরিকভাবে লাঞ্ছিত করতো। বাবা-মা বাড়িতে থাকা অবস্থায় দুই মেয়েকে উদ্ধার করে পুলিশ।

১২ বছর বয়সী মেয়েটি পুলিশকে জানায় যে, তাদের বাবা-মা তার দুই বছরের বোনকে মারধর করেছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। তিনি গত সপ্তাহে উত্তর-পশ্চিম থাইল্যান্ডে নিজ বাড়ির রান্নাঘরের মেঝেতে সেই মেয়ের মরদেগ পুঁতে রাখা হয়। সেখানে মৃতদেহটি শনাক্ত করতে পুলিশকে সহায়তা করেছিলো সে।

থাই পুলিশ সোংসাকের বিরুদ্ধে তার তৃতীয় স্ত্রীর সাথে থাকা আরও দুই পুত্রকে হত্যা করার জন্য অভিযুক্ত করেছে। দশ বছর আগে উদ্ধার করা শিশু দুটোর মরদেহ থেকে ডিএনএ পরীক্ষা পর সোংসাকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে পুলিশ। শিগগিরই তা বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হবে।

সোংসাকের তৃতীয় স্ত্রী জানান, তার স্বামী তাদের চার শিশু পুত্রকে হত্যা করেছেন। স্ত্রী পুলিশকে নিয়ে দুই পুত্রকে কবর দেয়ার স্থানটি শনাক্ত করেছেন। পুলিশ ধারণা করছে অন্য দুজনকে হয়তো এমন একটি এলাকার নিচে চাপা দেওয়া হয়েছে, যেখানে এখন একটি পেট্রোল স্টেশন রয়েছে।

একাত্তর/আরএ
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর