জম্মু-কাশ্মীরে বাস গিরিখাতে পড়ে নিহত ৩৬

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

ভারতের জম্মু-কাশ্মীরে একটি বাস গিরিখাতে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, ডোডার বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নীচে পড়ে যায়।

ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর কষ্টদায়ক। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’

আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।’

তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।’

 

একাত্তর/জো
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর