চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক নৌপ্রধান দং জুন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:২০ পিএম

কয়েক মাস প্রতিরক্ষামন্ত্রীর পদ শূন্য থাকার পর নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সাবেক নৌবাহিনী প্রধান দং জুনকে পদে নিয়োগ দিয়েছে চীন। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির বৈঠকে দং জুনকে এ পদে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। 

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীন সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার পদোন্নতি ও কিছু পদে রদবদল এনেছে। চলতি মাসের শুরুর দিকে দং জুনের জায়গায় নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান হু ঝংমিং।

শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে সম্প্রতি চীনের মন্ত্রীসভায় রদবদল আনা হয়েছিল। গত অক্টোবরে চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কাছাকাছি সময়ে মন্ত্রীসভা থেকে বাদ দেওয়া হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে।  

গত জুলাই মাসে কোনো ব্যাখ্যা ছাড়াই কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সেপ্টেম্বরে খবরে আসে প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুর আড়ালে চলে যাওয়ার বিষয়টি। পরে জানা যায়, তিন সপ্তাহ ধরে সাধারণ মানুষের কাছ থেকে অদৃশ্য হয়ে যাওয়া চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে ‘আটক’ করা হয়েছে। 

২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সামরিক ও যুদ্ধাস্ত্র ক্রয়ে দুর্নীতির অভিযোগে তিনি তদন্তকারীদের কাছে ছিলেন। তার সঙ্গে আরও আট সামরিক কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত করছে চীনের সামরিক বাহিনীর তদন্ত কমিশন। দেশটির ১০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার চীনের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানায়, লিকে গত সেপ্টেম্বরে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেওয়া হয়। কর্মকর্তারা জানান, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত চীনের সামরিক বাহিনীর সামরিক সরঞ্জাম ক্রয় ইউনিটের প্রধান ছিলেন লি। সেসময়ই সেখানে দুর্নীতি হয় বলে অভিযোগ ওঠে।

গত মার্চে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান লি। দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। আর এ তদন্ত করছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রভাবশালী ডিসিপ্লিনারি ইন্সপেকশন কমিশন।

 

একাত্তর/জো
ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রচেষ্টা ও হুমকিকে একপেশে, অন্যায্য এবং সম্পূর্ণ বেআইনি হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে...
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাম টানতে সরাসরি তেহরানের ওপর গোপনে চাপ সৃষ্টি করেছে চীন। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে হুথিদের সাম্প্রতিক তীব্র সামরিক আগ্রাসনে সৌদি আরবের তেল...
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর