চীনের ইউনানে ভূমিধসে ৪৭ জন মাটিচাপা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০১:৩৩ পিএম

চীনের ইউনান প্রদেশের পার্বত্য অঞ্চলের ভূমিধসে ১৮টি পরিবারের ৪৭ জন মাটির নিচে চাপা পড়েছেন। জেনসিয়ং কাউন্টিতে স্থানীয় সময় সোমবার ভোর ৫.৫১ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইতিমধ্যে ৫০০-র বেশি লোকে ঝাওটং শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২০০ জনের বেশি উদ্ধারকর্মীকে দুর্ঘটনাস্থলে নিযুক্ত করা হয়েছে। খবর বিবিসি’র।

এদিকে, দুর্ঘটনার পর প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, হতাহতের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনার সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

শূন্যের নিচে তাপমাত্রায় উদ্ধারকাজ চলছে ঝাওটং শহরে। কর্তৃপক্ষ জানান, এখন পর্যন্ত দুইজন মারা গেছেন এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এখনও এই ভূমিধসের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।

অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী তিনদিনে এই অঞ্চলে আরও হালকা তুষারপাত হবে।

ইউনান চীনের একটি খুব প্রত্যন্ত অঞ্চল যেখানে হিমালয়ের বিপরীতে খাড়া পর্বতশ্রেণি রয়েছে। ভূমিধস একটি সাধারণ ঘটনা ইউনানের এসব পাহাড়ি এলাকায়।

 

একাত্তর/জো
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর