যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে প্রাণহানি বেড়ে ৫৯, স্কুল বন্ধ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। গত ১২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এ প্রাণহানির ঘটনা ঘটেছে। শীতকালীন ঝড়ে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে বর্তমানে নাকাল অবস্থা। 

এরই মধ্যে কয়েক হাজার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বিদুৎবিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, সপ্তাহের শেষে আরেক দফা তুষার ঝড়ের সম্ভাবনা রয়েছে। খবর এনবিসি ও গার্ডিয়ান’র।

উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় থেকে উত্তর-পূর্ব এবং মিসিসিপি পর্যন্ত দক্ষিণে চলতি সপ্তাহে অন্তত নয়টি অঙ্গরাজ্যে প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘন বরফে আচ্ছাদিত সড়কপথে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। 

স্কুল বন্ধ করা হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৮ হাজারের মতো ফ্লাইট বিলম্বিত হয়েছে। 

টেনেসি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ওরিগনের কর্মকর্তারা বলেছেন, বুধবার বরফের ঝড়ের সময় পোর্টল্যান্ডের একটি পার্ক করা গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। পরে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। কেনটাকিতে বৈরী আবহাওয়ার কারণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। 

ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ার আউটেস ইউএস জানায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তুষার ঝড়ে ওরিগনের ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিল। এরপরই রাজ্যের গভর্নর রাজ্যটিতে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। পেনসিলভানিয়ার পুলিশ বুধবার বলেছে নিউ ইয়র্কের পাঁচজন নারী নিহত হয়েছেন। 

ইলিনয়, কানসাস, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, উইসকনসিন এবং ওয়াশিংটন রাজ্যেও মৃত্যুর খবর পাওয়া গেছে। পশ্চিম নিউ ইয়র্কের আবহাওয়াবিদরা বলেছেন, এই সপ্তাহে পাঁচ দিনের ব্যবধানে বাফেলোর কাছে প্রায় ৭৫ ইঞ্চি (১.৯ মিটার) তুষার পড়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, আর্কটিক আবহাওয়ার কারণে তুষার। কিছুটা কমে এলেও সপ্তাহান্তে তাপমাত্রা আরও বেশি করে হিমাঙ্কের নিচে চলে যাবে। তখন ঠাণ্ডায় মানুষের অবস্থা জবুথবু হবে। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কনকনে হাওয়া মনটানা থেকে ফ্লোরিডার দিকে বেশি প্রবাহিত হবে এবং উত্তর-পশ্চিম ইন্ডিয়ানাতে ঘণ্টায় দুই ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

 

একাত্তর/জো
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর