এখনো ভারতের সবচেয়ে বড় সমস্যা ক্ষুধা!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম

এখনো ভারতের সবচেয়ে বড় সমস্যা ক্ষুধা। কৃষিপণ্য বাণিজ্যে বিশ্বের শীর্ষ সংস্থা বাঙ্গির মতে, দেশটিতে এখনও অনাহারে থাকে লাখ লাখ মানুষ। আর খাদ্যের এই, অভাবের বড় কারণ সঠিক সরবরাহ ব্যবস্থা এবং কোল্ড স্টোরেজের অভাব।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। শীর্ষ কৃষিপণ্য উৎপাদক হিসেবেও পরিচিতি এর। কিন্তু চাল, গম, দুধ আর আখের বৃহত্তম উৎপাদক দেশটিতে এখনও অনাহারে থাকে লাখ লাখ মানুষ।

কৃষিপণ্য বাণিজ্যে বিশ্বের শীর্ষ সংস্থা বাঙ্গির মতে, ভারতে সবচেয়ে বড় সমস্যা ক্ষুধা। সংস্থাটির মতে, দেশটিতে লাখ লাখ ক্ষুধার্ত মানুষ এখনো চাহিদামতো খাবার পাচ্ছেনা। যেটুকু পায় সেটাও পুষ্টিকর নয়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ্য উৎপাদক দেশটি চলতি বছরের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ১২৫টি দেশের মধ্যে ১১১ নম্বরে আছে। তার মানে, ভারতে ক্ষুধা-পরিস্থিতি অনেক খারাপ। সোজা কথায়, খিদের জ্বালা আরও বেড়েছে দেশটিতে।

বিশ্বের মোট জনসংখ্যার পাঁচভাগের এক ভাগই ভারতে। দেশটিতে ১৪০ কোটি মানুষের মধ্যে প্রায় ১৯ কোটি মানুষ প্রতিদিন অনাহারে থাকে।

বাঙ্গির মতে, খাদ্যাভাবের কারণ হলো সঠিক সরবরাহ ব্যবস্থার অভাব। এর জটিলতা নিয়ে কেউ কখনোই কথা বলে না। এছাড়া এনিয়ে কোন ব্যবস্থা নেয়া হয় না।

মার্কিন বাণিজ্য বিভাগের মতে, দুর্বল অবকাঠামোর কারণে ফসল কাটার পরে প্রায় ৪০ শতাংশ ফসল নষ্ট হয় দেশটিতে। কোল্ড স্টোরেজের অভাবে শাকসবজি এবং ফল আরও দ্রুত নষ্ট হয়। আর গুদামে পচে নষ্ট হয় হাজার হাজার টন খাদ্যশস্য।

দেশটিতে কম উৎপাদনশীলতার অন্যান্য কারণগুলোর মধ্যে অদক্ষ খাদ্য বিতরণ ব্যবস্থা, অনিয়মিত এবং অস্বাভাবিক  আবহাওয়া, কড়া বিধিনিষেধ এবং কৃষকদের শিক্ষা ও প্রশিক্ষণের অভাবকে দায়ী করছে সংস্থাটি। এদিকে ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর ক্রমবর্ধমান খাবারের চাহিদাও ভারতের খাদ্য সমস্যাকে আরও জটিল করছে, বলছে বাঙ্গি।

এতো সমস্যার পরও এবার অন্তর্বর্তী বাজেটে সাধারণ কৃষকদের জন্য তেমন ভালো খবর জুটেনি। ভারতের কেন্দ্রীয় বাজেটে কৃষিখাত সবচেয়ে কম বরাদ্দ পেয়েছে। যা ১ দশমিক ২৭ লাখ কোটি রুপি মাত্র। যদিও বাজেট বক্তৃতা জুড়ে গেল বছরের কৃষি খাতে সাফল্যের গান গেয়েছেন অর্থমন্ত্রী নির্মলা...।

 

একাত্তর/আরএ
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর