সুবিয়ান্তোকে অযোগ্য ঘোষণার দাবিতে আদালতে আনিস

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৬:১১ পিএম

ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোকে অযোগ্য ঘোষণা করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের জন্য আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন পরাজিত প্রার্থী আনিস বাসওয়েদান।

বুধবার গত মাসের নির্বাচনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আদালতে এ আবেদন জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাকার্তার সাবেক গভর্নর আনিস নির্বাচনে রাষ্ট্রীয় হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী সুবিয়ান্তোকে নির্বাচনে জিতিয়ে দিতে সাহায্য করেছে আঞ্চলিক প্রশাসনের কিছু কর্তৃপক্ষ।

আনিস বাসওয়েদান বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটি তার স্বৈরাচারী অতীতে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

সাংবিধানিক আদালতে তিনি আরও বলেন, যদি আমরা এখনই সংশোধন না করি, তাহলে এটি ভবিষ্যতে প্রতিটি স্তরের ভোটে একটি নজির হয়ে উঠবে।

তবে বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর প্রশাসন তার নির্বাচনে হস্তক্ষেপের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

একই অভিযোগে আদালতে গিয়েছেন নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা গাঞ্জার প্রানোয়ো। তার দল ২৬ জুনের মধ্যে পুনরায় নির্বাচনের আদেশ দিতে সাংবিধানিক আদালতে আবেদন করেছে।

এদিকে, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জিতেছেন বলে দাবি করেছেন ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সুবিয়ান্তো।

নির্বাচনের ফলাফলের প্রতি চ্যালেঞ্জ জানানো ইন্দোনেশিয়ায় খুবই সাধারণ একটি ঘটনা। ধারণা করা হচ্ছে এ বিষয়ে ২২ এপ্রিল আদালত তার সিদ্ধান্ত জানাবে।

ইন্দোনেশিয়ার এবারের সাধারণ নির্বাচনে ৫৮.৫৯ শতাংশ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছে সুবিয়ান্তোর দল।

 

একাত্তর/জো
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর