সার তৈরি হচ্ছে উচ্ছিষ্ট ইফতার দিয়ে

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০১:০৬ পিএম

মালয়েশিয়ায় পাহাং অঞ্চলের একটি মসজিদের বাইরের মাঠে প্রতিদিন ইফতার করেন হাজারো মানুষ। ইফতারের পর তাদের বেঁচে যাওয়া খাবার দিয়ে সার তৈরি করে, এরপর তা বিতরণ করা হচ্ছে কৃষকদের মাঝে।

উচ্ছিষ্ট খাবার দিয়ে সার তৈরির এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় একটি যন্ত্রের সাহায্যে। কুয়ানটান শহরের ওই মাঠে রাখা যন্ত্রটি প্রতিদিন ২৫ কেজি উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে। এরপর কাঠের গুঁড়া এবং চালের কুঁড়ার সাথে উচ্ছিষ্ট মেশানো হয় ৪৮ ঘণ্টায়। সবশেষে তৈরি হওয়া সার প্যাকেটজাত করে কৃষকদের মাঝে বিলি করা হয়।  খবর এএফপি’র।

মালয়েশিয়ার সরকারি উদ্যোগেই এই প্রকল্পটি চালানো হচ্ছে গত বছর থেকে। প্রতিদিন অন্তত ১৩ হাজার টন বাড়তি খাবার ফেলে দেওয়া হয় দেশটিতে। রমজান মাসে এর পরিমাণ আরও বেড়ে যায়। 

এই প্রকল্প একদিকে যেমন ওই ফেলে দেওয়া খাবারের একটা গতি করে, অন্যদিকে খাবার নষ্ট না করার ব্যাপারে নাগরিকদের সচেতনতাও বাড়ায়। 

শহরের কাছেই সবজি, কলা এবং আনারস চাষ করেন ৫৩ বছর বয়সী কৃষক জুলিনা মোহাম্মদ নরদিন। সরকারি এই প্রকল্প থেকে মাসে ৩০ কেজি সার পান তিনি।

জুলিনা জানান, এই সারের সুবাদে তিনি এখন নিজের ক্ষেতে রাসায়নিক সার ব্যবহার বন্ধ করে দিয়েছেন। এতে সবজির ফলন আগের চেয়ে বেড়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর