ইসরাইলের তেল শোধনাগারে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৫:২৩ পিএম

ইসরাইল অধিকৃত অঞ্চলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র সংগঠন দ্যা ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের সমর্থনে তারা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী সংগঠনটি। 

শনিবার ভোরে সামাজিকমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে আইআরআই। তবে বরাবরের মতো এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব। 

বিবৃতিতে বলা হয়েছে, শনিবার ভোরবেলা ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ভূমি হাইফাতে তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে ইসরাইলি গণহত্যার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। আমরা ইসরাইলি দখলদারিত্ব প্রতিরোধের দ্বিতীয় পর্বের অংশ হিসেবে শত্রুদের শক্ত ঘাঁটিতে আঘাত হানার ধারাবাহিকতা পুনর্ব্যক্ত করছি। 

আরও বলা হয়েছে, গেলো বুধবার ইরাকি প্রতিরোধ বাহিনী একটি গুরুত্বপূর্ণ ইসরাইলি বিমানঘাঁটির পাশাপাশি অধিকৃত অঞ্চলের কেন্দ্রীয় অংশের আশদোদ শহরকে লক্ষ্য করে হামলা চালায়।

ইরানভিত্তিক প্রেসটিভি'র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার প্রথম হামলায় প্রতিরোধ বাহিনীকে রামাত ডেভিড এয়ারবেসে আঘাত করার জন্য ড্রোন ব্যবহার করতে দেখা যায়। এটি ইসরাইলি শাসক গোষ্ঠীর সবচেয়ে উত্তরের ঘাঁটি যেখানে যুদ্ধবিমান এবং গানশিপ রয়েছে। আর দ্বিতীয় হামলায় আশদোদে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে যেটি একইভাবে ড্রোন ব্যবহার করে পরিচালিত হয়েছিলো। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। 

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।

সংগঠনগুলো বলছে, গাজায় গণহত্যা বন্ধ না হলে ইসরাইলকে লক্ষ্য করে হামলা চলতে থাকবে।   

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর