তাপপ্রবাহে ভারতে ৪৮ ঘণ্টায় ৩৩ মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২৪, ১২:৫৮ পিএম

ভারতে তীব্র দাবদাহে হিটস্ট্রোকে বিহার, উত্তর প্রদেশ ও ওড়িশায় গত ৪৮ ঘণ্টায় নির্বাচনি কর্মকর্তাসহ অন্তত ৩৩ মারা গেছেন।

রয়টার্স জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার ৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এদের মধ্যে বিহারে চলমান লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ১০ জনসহ মারা গেছে ১৪।

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অন্তত অন্তত ৯ নির্বাচন কর্মকর্তা ও কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া গরমজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩ জন। আর ঝাড়খণ্ডে তিনজন এবং ওড়িষার মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। এই পরিস্থিতিতে, সেখানে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মানুষকে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। শনিবার পর্যন্ত চলমান তাপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

গত ২৯ মে ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজধানী দিল্লিতে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০২ সালের রেকর্ড দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

গত ৩০ মে বিহারের ঔরঙ্গাবাদ জেলা হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়। এদিন এ জেলায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিলো বিহারের সর্বোচ্চ তাপমাত্রা।

বিহারে রাজ্যে অনেক দিন ধরেই তাপপ্রবাহ চলছে। বুধবার রাজ্য সরকার সব বেসরকারি এবং সরকারি স্কুল, কোচিং ইনস্টিটিউট এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।

কেএসএইচ
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর