ভারতে হিটস্ট্রোকে ৩৬ ঘণ্টায় ৪৫ মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:০৪ পিএম

প্রতিবেশি দেশ ভারতে তাপপ্রবাহে গত ৩৬ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ওড়িশায় ১৯ জন এবং উত্তরপ্রদেশে মারা গেছেন ১৬ জন।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দেশ জুড়ে ইতিমধ্যে গরমের দাপটে মৃত্যু হয়েছে ৮৭ জনের। যার মধ্যে গত ৩৬ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন।

এক দিনে পশ্চিম ওড়িশায় ১৯ জনের মৃত্যু বয়েছে। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ১৬ জনের। পাঁচ জনের মৃত্যু হয়েছে বিহারে। চার জনের মৃত্যু হয়েছে রাজস্থানে এবং পাঞ্জাবে তাপপ্রবাহের কারণে মারা গিয়েছেন এক জন।

বৃহস্পতি এবং শুক্রবারে ওড়িশায় মৃত্যু হয়েছে ১৯ জনের। ফলে গত ৪৮ ঘণ্টায় এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯। মৃত্যুর দিক থেকে এখনও পর্যন্ত শীর্ষে ওড়িশা। যে ২৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১২ জন সুন্দরগড় জেলার।

ঝড়সুগুডা জেলায় মৃত্যু হয়েছে ৯ জনের। সম্বলপুরে মৃতের সংখ্যা সাত এবং বারগড়ে মৃত্যু হয়েছে এক জনে‌র।

রাজ্যের স্পেশাল রিলিফ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহু জানিয়েছেন, সমস্ত মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হিটস্ট্রোকের কারণে মৃত্যু হতে পারে।

উত্তরপ্রদেশে শুক্রবার ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জনই ভোটকর্মী। রাজ্য প্রশাসন সূত্রে খবর, যে ১১ জন ভোটকর্মীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচ জন হোমগার্ড। মির্জাপুরে ভোটের কাজা ছিল তাদের। জ্বর এবং উচ্চ রক্তচাপের উপসর্গ ধরা পড়েছিল তাদের। সোনভদ্রতে মৃত্যু হয় দুই ভোটকর্মীর এবং রায়বরেলিতে মৃত্যু হয়েছে এক জনের।

কেএসএইচ
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর