লোকসভা নির্বাচন: এনডিএ ২৯২, ইন্ডিয়া ২৩৪

আপডেট : ০৫ জুন ২০২৪, ১০:১৬ এএম

ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, গত দুই বারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সবচেয়ে বেশি ২৪০টি আসন পেয়েছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৯৯টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২৯২টি আসনে জিতেছে এনডিএ জোট। আর ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৪টি আসন।

এদিকে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট জানাচ্ছে লোকসভা নির্বাচনের আসন ভিত্তিক পূর্ণাঙ্গ ফল ঘোষণায় দেখা গেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপি এককভাবে এখন পর্যন্ত ২৪০টি আসনের পেয়েছে।

ভারতীয় জাতীয় কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন।

সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭টি আসন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২৯টি আসন পেয়েছে।

৫৪৩ আসনের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন।

লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন। ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ।

প্রতিটি বুথফেরত জরিপ আভাস দেয়, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট।

নরেন্দ্র মোদির দল এবার যে গত দু’বারের মতো পার্লামেন্টের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তা আগেই নিশ্চিত হয়েছে।

সরকার গঠন করার জন্য বিজেপিকে তার জোট এনডিএর ওপর নির্ভর করতেই হবে। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’ সরকার গঠনের অন্য দলগুলোর সঙ্গে জোট করা যায় কি না সে বিষয়ে চেষ্টা করছে। বুধবার জোটের বৈঠকও হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে জনতা দল (ইউনাইটেড) পেয়েছে ১২টি আসন। তামিলনাড়ুর ডিএমকে পেয়েছে ১৬টি আসন।

কেএসএইচ
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর