যুদ্ধে দৈনিক হাজার কোটি টাকার বেশি খরচ করছে ইউক্রেন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে কিয়েভ প্রতিদিন ১০ কোটি ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকার বেশি) খরচ করছে বলে জানিয়েছেন ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ। 

ইউক্রেনের রাষ্ট্রীয় গণমাধ্যম ইউক্রেনফর্মকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়েছে। 

রেজনিকভ দাবি করেন, এই বিশাল ব্যয়ের শতকরা মাত্র তিন ভাগ মিত্র দেশগুলো বহন করছে। 

অন্যদিকে মিত্রদের দেয়া অর্থ সহায়তা ব্যবহারের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সাক্ষাৎকারে তিনি তা প্রত্যাখ্যান করেন।

রেজনিকভ বলেন, তার আমলে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে সমস্ত সরঞ্জাম কিনেছে তা সঠিক নীতি মেনেই সম্পন্ন হয়েছে। 

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ

যুদ্ধের জন্য ইউক্রেনের সামরিক বাহিনী নিজস্ব অর্থ ও রসদের চেয়ে বাইরে থেকে পাঠানো অর্থ ও রসদ বেশি পাচ্ছে বলে যে আলোচনা রয়েছে তা নাকচ করে দিয়ে তিনি বলেন, আসলে এটি ইউক্রেনের কর্মজীবী নাগরিকদের কারণে হয়েছে। কারণ তারা রাষ্ট্রকে কর দেয় এবং সেই অর্থ সেনাবাহিনীতেও যায়।

রেজনিকভকে গেলো সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। 

২০২১ সালের নভেম্বরে তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কয়েক বিলিয়ন ডলারের পশ্চিমা সামরিক সহায়তা এসেছে তার মাধ্যমে। এক্ষেত্রে তিনি সফলও হয়েছেন। তবে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। 

সবশেষ সোমবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত এবং তার জায়গায় দেশটির বেসরকারীকরণ তহবিলের প্রধান রুস্তেম উমেরভকে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই দেশটির সংসদের অনুমোদন লাগবে। দেশটির সংসদ নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রুস্তম উমেরভকে অনুমোদন দেবে বলেই আশা করেন জেলেনস্কি। 

আরবিএস  
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর