পোলিশ জনগণকে অপমান না করতে জেলেনস্কিকে হুঁশিয়ারি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১২ পিএম

পোল্যান্ডের জনগণকে 'অপমান' করে মন্তব্য না করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি। 

শুক্রবার এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মোরাভিয়েস্কি এ কথা বলেন। খবর আল জাজিরার। 

এর আগে গেলো সপ্তাহে ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করে পোল্যান্ড, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি। প্রতিবেশী দেশগুলোতে ইউক্রেনে শস্যের অবাধ আমদানির ফলে স্থানীয় কৃষকদের উৎপাদিত শস্যের দাম কমে গেছে। এতে স্থানীয় কৃষকরা গুনছেন লোকসান। এ কারণেই ইউক্রেন থেকে শস্য কেনায় নিষেধাজ্ঞা দেয় দেশ তিনটি। 

প্রতিক্রিয়ায় চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে এক ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া অবরোধ আরোপ করায় কিয়েভ স্থলপথ দিয়ে শস্য রপ্তানি অব্যাহত রাখার চেষ্টা করছিল। কিন্তু আমাদের প্রতিবেশী রাজনৈতিক শক্তিগুলো রাশিয়ার লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করছে। 

জেলেনস্কির এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলতে চাই যে, আপনি আর কখনোই পোল্যান্ডকে অপমান করবেন না। যেমনটি তিনি সম্প্রতি জাতিসংঘে করেছেন। 

এদিকে শস্য নিয়ে কূটনৈতিকর জেরে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিয়েছে পোল্যান্ড।

সবশেষ শুক্রবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা বলেন, শস্য আমদানি নিয়ে পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার বিরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করবে না। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই কিয়েভের অন্যতম মিত্র হিসেবে পাশে আছে পোল্যান্ড। ইউক্রেনের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশটির এমন অবস্থানকে ভালো চোখে দেখছে না কিয়েভ। 

আরবিএস  
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর