সুইজারল্যান্ডে বৈধ হচ্ছে কোকেনের বিনোদনমূলক ব্যবহার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম

পরীক্ষামূলকভাবে একটি পাইলট প্রোগ্রামের আওতায় বিনোদনমূলক ব্যবহারের জন্য কোকেনের বিক্রি বৈধ করবে সুইজারল্যান্ডের রাজধানী বার্ন শহর। 

দেশে ব্যাপক হারে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ ও সীমিত করতেই একটি নিয়ন্ত্রিত এবং নিরাপদ বিকল্প হিসেবে ওই উদ্যোগের কথা ভাবা হচ্ছে বলে জানায় সুইস কর্তৃপক্ষ। খবর রয়টার্স’র।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাদক বৈধ করার প্রস্তাবটি ইতিমধ্যে বার্নের স্থানীয় সংসদ থেকে সমর্থন পেয়েছে। তবে এটি বাস্তবায়নের জন্য ফেডারেল আইনে পরিবর্তন প্রয়োজন হবে। 

নতুন উদ্যোগের বিষয়ে এর পক্ষের মানুষেরা যুক্তি দিচ্ছেন, দেশটির মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। এ অবস্থায় বৈধকরণের মতো ব্যতিক্রমী পন্থা মাদকের বাজারে আরও ভালো নিয়ন্ত্রণ আনতে পারে এবং নিরাপদ ব্যবহারের পথ সুগম করতে পারে। 

বার্ন শহর কাউন্সিলের বিকল্প বাম দলের সদস্য ইভা চেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে। এখন আমাদের নতুন ধারণা দেখতে হবে। নিয়ন্ত্রণ এবং আইনি পন্থা দমনের চেয়ে ভালো কাজ করতে পারে।’

এই পদক্ষেপটিকে মাদক নীতির বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবেও ভাবা হচ্ছে। কারণ মার্কিন অঙ্গরাজ্যগুলোসহ ক্রমবর্ধমান হারে অনেক দেশই গাঁজা বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে।

 

একাত্তর/জো
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
এক সপ্তাহ আগে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হয়েছে। রোববার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনার...
প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ জুরিখে পৌঁছে মিনাবে নিহত শিশু ও ইরানের সকল শহীদকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন।
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর