রেসের কারের ধাক্কায় নিহত চার

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১২:৫০ পিএম

হাঙ্গেরিতে প্রতিযোগিতা চলাকালীন একটি রেসের কার সড়ক থেকে ছিটকে দর্শকদের গায়ে ধাক্কা দিলে অন্তত চারজন নিহত ও অপর আটজন আহত হয়েছেন। রোববার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

রোববার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের দুই শহরের মাঝে আয়োজন করা হয় কার রেসের। খেলা দেখতে পথের দুই ধারে ভিড় জমান হাজার হাজার দর্শক। খেলার শুরুর কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাড়ি। নির্দিষ্ট লেন ছেড়ে নেমে যায় রাস্তার পাশে। সজোরে ধাক্কা দেয় খেলা দেখতে আসা দর্শকদের। খবর রয়টার্স’র।

হাঙ্গেরিয়ান পুলিশ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, রেসিং কারটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দর্শকদের মধ্যে চলে যায়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। 

দুর্ঘটনার পরপরই একাধিক অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে। এরকম ঘটনায় প্রতিযোগিতা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। অপর একজনের অবস্থাও গুরুতর। আরও ছয়জন হালকা আঘাত পেয়েছেন।

তবে, ঠিক কী কারণে রেসিং কারটি নিয়ন্ত্রণ হারালো, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ ও কর্তৃপক্ষ।

 

একাত্তর/জো
হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় একটি মহাসড়কে গভীর রাতে পোলিশ পর্যটকবাহী এক যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ঘোষণা করেছেন যে, তিনি ইউক্রেন যুদ্ধের সমাপ্তির প্রস্তুতি হিসেবে কয়েক দিনের মধ্যে রাশিয়ায় একটি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠাচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর