ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইইউ’র অধিকাংশ দেশ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩০ পিএম

আসন্ন মে মাস শেষ হওয়ার আগেই ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা প্রকাশ করেছেন ইইউ জোটের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেপ বোরেল।

বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। সোমবার এ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ আশাবাদ জানান। খবর আল আরাবিয়া’র।

জোসেপ বো রেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করছে বলে গত মার্চ মাসেই এই তিনটি দেশ জানিয়েছিলো।

এ সংবাদের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে ‘সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণা’র শামিল।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক হামলায় প্রায় এক হাজার ২০০ জন ইসরাইলি মারা যান এবং আরও প্রায় ২৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। জবাবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় সামরিক অভিযান শুরু করে। এ অভিযানে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

এ অভিযানের ফলে খাবার, পানি ও ওষুধের অভাবে গাজায় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো। অবিলম্বে এ অভিযান বন্ধ করে গাজায় টেকসই যুদ্ধবিরতির দাবিতে ঘরে-বাইরে চাপের মুখে পড়েছে ইসরাইল।

 

একাত্তর/জো
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর