খারকিভে রাশিয়ার তীব্র হামলার আশঙ্কা ইউক্রেনের

আপডেট : ১৮ মে ২০২৪, ০৯:৫২ পিএম

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া। শুক্রবার এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাদের শীর্ষ কমান্ডার। তার এই সতর্কবার্তা এমন সময় এলো যখন এই অঞ্চলের আশপাশে একটি ‘বাফার জোন’ তৈরি করছে রাশিয়া।

খারকিভের উত্তরে শুক্রবার ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওইদিন অঞ্চলটির ১০ কিলোমিটারেরও কম দূরত্বে প্রবেশ করে তারা। ফলে সেখানে অবস্থান নেওয়া অসংখ্য ইউক্রেনীয় সেনারা বিশৃঙ্খল হয়ে পড়ে।  ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২৭ মাস ধরে এই লাইনে রুশ সেনাদের প্রতিরোধ করে রেখেছিল তারা।

কর্নেল-জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, এই হামলার কারণে যুদ্ধক্ষেত্রের বিস্তৃতি বেড়ে এখন প্রায় ৭০ কিলোমিটার হয়েছে। আমাদের সেনা মোতায়েনের অবস্থা দেখে নির্ধারিত সময়ের আগেই আক্রমণ শুরু করেছে রাশিয়া।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশ করা একটি বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, ‘একটি ভারী যুদ্ধ হতে যাচ্ছে নিশ্চিত এবং শত্রুরা সে প্রস্তুতি নিচ্ছে।’

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অবস্থা অন্তত সে ইঙ্গিতই দিচ্ছে। ইউক্রেনের সেনা সংকট ও কয়েক মাস ধরে দেশটিতে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ না আসায় যুদ্ধক্ষেত্রে তেমন কোনও অগ্রগতি করতে পারছে না ইউক্রেন। 

আর এই সুযোগ কাজে লাগিয়ে পূর্ব ইউক্রেনে ছোট ছোট এলাকা দখলের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি করছে রুশ বাহিনী।

সীমান্তবর্তী অঞ্চলগুলোর সুরক্ষার জন্য ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়া একটি ‘বাফার জোন’ তৈরি করছে বলে জানিয়েছিলেন চীন সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখল করার কথাও জানিয়েছিলেন তিনি। এই অঞ্চলটি ‘বাফার জোন’ পরিকল্পনায় অন্তর্ভুক্ত নয় বলে জানান তিনি।

 

একাত্তর/জো
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের পেচেনিহি গ্রামে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর ইউক্রেনের...
যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার আশপাশের অঞ্চলে অন্যতম বৃহত্তম এবং ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববারের এই রাতভর চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।...
রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় উৎসব ‘বিজয় দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে আগ্রাসী ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন ইউক্রেন যুদ্ধের...
গোলার বারুদ আর রক্তক্ষয়ী সংগ্রামের আড়ালে ইউক্রেন এক দীর্ঘমেয়াদী এবং ভয়াবহ জনতাত্ত্বিক সংকটের মুখোমুখি। যুদ্ধের চার বছরে দেশটির জন্মহার তলানিতে ঠেকেছে, যার ফলে ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে চিন্তায় পড়েছেন...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর