ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা ম্যাক্রোঁর

আপডেট : ১০ জুন ২০২৪, ০৩:২৩ পিএম

আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে অতি ডানপন্থীদের কাছে পরাজয়ের পর রোববার এ ঘোষণা দিলেন তিনি।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেনের অতি ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালির চেয়ে বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে ইমানুয়েল ম্যাক্রোঁর রেনেসাঁ পার্টি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুথফেরত জরিপ বলছে, অতি ডানপন্থি দলটি ৩২ শতাংশ ভোটে জিততে চলেছে যা ম্যাক্রোঁর রেনেসাঁ পার্টির চেয়ে দ্বিগুণেরও বেশি। এ নির্বাচনে ম্যাক্রোঁর দল পেয়েছে মাত্র ১৫ শতাংশ ভোট।

পরাজয়ের খবর আসতে থাকার পরপরই ফরাসি পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন ম্যাক্রোঁ। সেই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দেন। 

ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুন ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোট হবে ৭ জুলাই।

পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে ম্যাক্রোঁ বলেন, প্যারিস অলিম্পিকের কয়েক সপ্তাহ আগে ৩০ জুন ও ৭ জুলাই দুই দফা ভোট হবে।

ফ্রান্সে ইইউ নির্বাচনে ভোটগ্রহণ শেষ ও বুথফেরত জরিপ ঘোষণার ঘণ্টাখানেক পর ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ থেকে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে ম্যাক্রোঁ তার নাটকীয় ও আশ্চর্যজনক সিদ্ধান্তটি জানিয়ে দেন। 

প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।

এসময় ম্যাক্রোঁ বলেন, ইইউ ফলাফল তার সরকারের জন্য ভয়ংকর ছিল এবং এটিকে তিনি উপেক্ষা করতে পারেন না। স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ সময় বলেও জানান তিনি।

ম্যাক্রোঁ আরও বলেন, শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে ফ্রান্সের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা তার প্রয়োজন। 

আগাম নির্বাচনের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মেরিন লে পেন।

ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষের মোট ৫৭৭ জন আইনপ্রণেতার মধ্যে ম্যাক্রোঁর রেনেসাঁ পার্টির বর্তমানে ১৬৯ জন আইনপ্রণেতা রয়েছে । আর লে পেনের ন্যাশনাল র‍্যালি পার্টির (আরএন) রয়েছে ৮৮ জন।

 

একাত্তর/জো
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর