রাষ্ট্রদ্রোহের দায়ে রুশ-মার্কিন নারীর জেল

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৬:৩৭ পিএম

রাশিয়ার একটি আদালত ইউক্রেনকে সমর্থনকারী একটি দাতব্য সংস্থাকে ৫১ ডলার দান করার অপরাধে রাষ্ট্রদ্রোহের দায়ে অপেশাদার ব্যালেরিনা ক্যাসনিয়া ক্যারেলিনাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে। আমেরিকান ও রাশিয়ান নাগরিক ক্যারেলিনা গত সপ্তাহে এক রুদ্ধদ্বার বিচারের পরে তার দোষ স্বীকার করেন।

লস এঞ্জেলসে বসবাসকারী ৩৩ বছর বয়সী ক্যাসনিয়া ক্যারেলিনা ২০২১ সালে মার্কিন নাগরিক হয়েছিলেন। গত জানুয়ারিতে মস্কো থেকে প্রায় হাজার মাইল পূর্বে ইয়েকাটেরিনবার্গে পারিবারিক সফরের সময় তাকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসি’র। 

বিচারকালে প্রসিকিউটররা তার ১৫ বছরের জেল চেয়েছিলেন। ইয়েকাটেরিনবার্গের আদালত তাকে উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহিতার জন্য দোষী সাব্যস্ত করে এবং তাকে একটি সাধারণ পেনাল কলোনিতে শাস্তিমূলক কারাদণ্ড দেয়।

রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহকারী একটি ইউক্রেনীয় সংস্থার জন্য অর্থ সংগ্রহের অভিযোগ এনেছিল ক্যারেলিনার বিরুদ্ধে।

দাতব্য সংস্থা রেজোম বলেছে, অপেশাদার ব্যালেরিনা ক্যারেলিনার গ্রেপ্তারের কথা শুনে তারা ‘আতঙ্কিত’ হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গার্শকোভিচের মতো একই আদালতে জুন মাসে বিচারের সম্মুখীন হন ক্যারেলিনা। গুপ্তচরবৃত্তির জন্য রুশ কারাগারে বন্দি ছিলেন গার্শকোভিচ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সাথে একটি বড় বন্দী বিনিময়ের অংশ হিসাবে এই মাসের শুরুতে মুক্তি পান তিনি।

তার প্রেমিক, বক্সার ক্রিস ভ্যান হের্ডেন, গত সপ্তাহে বলেছিলেন, বিচারটি বিরক্তিকর এবং স্নায়ু-বিপর্যয়কর ছিল। নিজের প্রাণের মায়ায় তিনি নিজেকে ওই জায়গায় রাখতে পারেননি এবং এমনকি সে কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তা কল্পনাও করতে পারেননি বলে জানান হের্ডেন।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর