কিয়েভে জেলেনস্কিকে বুকে টেনে নিলেন মোদী

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৭:৫৯ পিএম

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদী প্রথম বিদেশ সফর হিসাবে দীর্ঘ দিনের মিত্র রাশিয়াতে উড়ে গিয়েছিলেন। রুশ নেতা পুতিনের সান্নিধ্যে দারুণ সময়ও কাটিয়েছেন। এই সফরের কয়েক সপ্তাহ পরেই মোদী এখন  ইউক্রেন সফরে আছে, যে দেশটি রাশিয়ার সঙ্গে যুদ্ধ লিপ্ত।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ‘রেল ফোর্স ওয়ান’-এ চড়ে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। শুক্রবার সেখানে পৌঁছেছেন তিনি। এরপর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদী। করেছেন বৈঠকও। 

ইউক্রেন পৌঁছনোর আগে মোদী বলেন, ভারত শান্তির সেতু হতে চায়, কোনো পক্ষ নিতে নয়। ১৯৯১ সালের পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইউক্রেনে গেলেন। রাশিয়ার হামলা শুরুর পরে অবশ্য একাধিক বার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার আলোচনা হয়েছে।

এর আগে কিয়েভে যাওয়ার পথে দু’দিনের সফরে পোল্যান্ডে যান ভারতীয় প্রধানমন্ত্রী। সবশেষ ১৯৭৯ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই পোলান্ডে গিয়েছিলেন। এরপর মধ্য ইউরোপের দেশটিতে প্রায় চার দশক ধরে ভারতের কোনও প্রধানমন্ত্রী পা রাখেননি।

মোদীর সফরের মধ্য দিয়ে ৪৫ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী দেশটিতে সফর করলেন। এরপর ১০ ঘণ্টার রেলযাত্রার শেষে সাত ঘণ্টার কিয়েভ সফর। আবার ১০ ঘণ্টার রেলযাত্রায় প্রত্যাবর্তন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব ইউরোপ সফরের তৃতীয় দিন কাটতে চলেছে এই রুটিনেই।

রুশ-ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে ভারত সবচেয়ে বেশি আগ্রহী। ইউক্রেন সফরে কিয়েভের কর্তাকে সেই কথাই জানালেন মোদী। জ়েলেনস্কিকে বুকে জড়িয়ে ধরার পর কাঁধে হাত রেখে  কাঁধে হাত রেখে তিনি আরও বলেন, এই যুদ্ধে ভারত কখনওই নিরপেক্ষ ছিল না। ভারত সর্বদাই শান্তির পক্ষে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দৃঢ় হ্যান্ডশেকের মুহূর্ত এখনও টাটকা। তাঁর মস্কো সফরের সবচেয়ে বড় সমালোচক জেলেনস্কিকেই শুক্রবার বুকে টেনে নেন মোদী। ইউক্রেনে পা রেখেই কার্যত বড়দাদার মতো সেখানকার প্রেসিডেন্টকে আশ্বাস দিতে দেখা যায় তাঁকে।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের শহীদ বেদীতে মোদীকে নিয়ে যান জেলেনস্কি। ক্যামেরাবন্দি হন দুই রাষ্ট্র প্রধান। মোদীর ভরসা পেয়ে যেন খানিক আবেগতাড়িত হয়ে পড়তে দেখা যায় ইউক্রেন প্রেসিডেন্টকে। দু'জনের পারস্পারিক আস্থা মোদীর মস্কো সফরের স্মৃতি উস্কে দিয়েছে।

সেবার রাশিয়ায় পা রাখতেই মোদী দু'হাত বাড়িয়ে পুতিনকে বুকে টেনে নিয়েছিলেন। তাঁকে 'পরম মিত্র' বলে অভিহিত করেন রুশ নেতা। দু'জনের একান্ত বৈঠক চলে দীর্ঘক্ষণ। ভারত-রাশিয়ার কূটনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশিই শান্তি ফেরাতে বড় বার্তা দেন নরেন্দ্র মোদী।

ইউক্রেনে রুশ হামলার প্রায় আড়াই বছর পেরিয়েছে। সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডেও বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। এ অবস্থায় নিজেকে সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে উপস্থাপন করলেন মোদী। তবে, সমালোচকেরা বলছেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়াকে সন্তুষ্ট করতেই তাঁর এই সফর।

জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়রমাক সম্প্রতি বলেছেন, মোদী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মোদীর কিয়েভ সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি শান্তি প্রক্রিয়া নিয়েও জেলেনস্কির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফর নিয়ে ব্রিফিং হয়নি।

এই সফরে যাওয়ার আগে  ভারতের প্রধানমন্ত্রী বলেন, চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য তিনি জেলেনস্কির সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি বিনিময় করবেন। একই সঙ্গে ভারত ও ইউক্রেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হতে পারে।

এ সফর উপলক্ষে সামাজিক মাধ্যমে মোদী বলেছেন, ‘বন্ধু ও অংশীদার রাষ্ট্র হিসেবে আমরা আশা করছি, এ অঞ্চলে (ইউক্রেন) দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরবে’। আর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, মোদীর সঙ্গে সাক্ষাতে বেশ কিছু নথি স্বাক্ষরিত হতে পারে।

ইউক্রেনের অনেকেই মোদীকে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন বলে মনে করেন। ফলে মোদী একজন মধ্যস্থতাকারী হিসেবে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবেন, সেটিও স্পষ্ট নয়। তিনি গত জুলাই মাসে মস্কো সফরে গিয়ে পুতিনকে আলিঙ্গন করায় ইউক্রনবাসীর তীব্র নিন্দার মুখে পড়েছেন।

 

এআরএস
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
রাশিয়া আমেরিকাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া প্রস্তাব দিয়েছে, আমেরিকা যদি...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করতে চায় কিয়েভ। তবে, এই সহায়তার বিনিময়ে অর্থ এবং উন্নত প্রযুক্তি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর