জাপোরিজ্জিয়ায় রুশ বোমা হামলায় আহত ১৬

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ পিএম

ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ বাহিনীর একাধিক বোমা হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। রোববারের এ হামলায় শহরটির রেল যোগাযোগ, অবকাঠামো এবং আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জাপোরিজ্জিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, রুশ বাহিনী স্থানীয় সময় ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে মোট ১৩টি নির্দেশিত বোমা দিয়ে তিনটি শহরের একাধিক জায়গায় হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছেন।

এসব বোমা হামলায় ৮ ও ১৭ বছর বয়সী দুই কিশোরসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন বলেও জানান গভর্নর ফেদোরভ।

এসব হামলা প্রসঙ্গে টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন, শহরের অবকাঠামো এবং রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি হামলার স্থানগুলো থেকে কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে পোড়া গাড়ি, একটি আবাসিক ভবনের মধ্যে গর্ত এবং উদ্ধারকারীদের আগুন নেভাতে দেখা গেছে।

স্থানীয় কর্মর্তারা জানিয়েছেন, উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ পরিষ্কার করার সময় ট্রেন চলাচল বিলম্ব হয়। সেগুলোর রুটও পরিবর্তন করা হয়েছিল।

রোববারের এ  হামলার বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

অত্যন্ত ধ্বংসাত্মক নির্দেশিত এই বোমাগুলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে আটকানো কঠিন।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজ্জিয়া শহরটি যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও শিল্প কেন্দ্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার নির্দেশিত বোমা হামলার লক্ষ্যবস্তু হয়েছে এটি। 

মস্কোর সেনারা আংশিকভাবে দক্ষিণ-পূর্ব জাপোরিজ্জিয়া অঞ্চল দখল করেছে। সেখানে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি অবস্থিত।

গত সপ্তাহে ইউক্রেনের শহর ও গ্রামে হামলার সময় রুশ বাহিনী প্রায় ৯০০ নির্দেশিত বোমা, ৩০০টিরও বেশি শাহেদ ড্রোন এবং ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি।

 

একাত্তর/জো
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর