ইসরাইলের সামরিক পরিকল্পনা ও যুদ্ধ সংক্রান্ত অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নিতে ইসরাইল সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
শনিবার তার এ সফরের কথা রয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। খবর আল আরাবিয়া’র।
ওই কর্মকর্তা বলেন, ইসরাইলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে জানতে প্রতিরক্ষামন্ত্রী সেখানে যাচ্ছেন। এ যুদ্ধে ইসরাইলের কোনো সহায়তা প্রয়োজন হবে কিনা— সফরে সে আলোচনাও হবে হবে।
এ নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসরাইল সফরে যাচ্ছেন বাইডেন প্রশাসনের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সেখানে গিয়েছিলেন।
৮ অক্টোবর হামাসের হামলার পরপরই ইসরাইলের জন্য অতিরিক্ত গোলাবারুদসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন অস্টিন। সেই সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারে যুদ্ধবিমানের সংখ্যা বাড়ানোর নির্দেশও দিয়েছিলেন তিনি।
অস্ত্র পেয়ে ইসরাইলে বাইডেনকে ধন্যবাদ জানিয়ে বিলবোর্ড