অস্ত্র পেয়ে ইসরাইলে বাইডেনকে ধন্যবাদ জানিয়ে বিলবোর্ড

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম

ইসরাইলে অস্ত্র ও গোলাবারুদের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে তৈরি করা ব্যানার টাঙানো হয়েছে ইসরাইলের রাস্তার পাশের বিলবোর্ডে।

এ রকম একটি ছবি বুধবার এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। পাশাপাশি ওই পোস্টে লিখেছেন, ‘ধন্যবাদ জনাব প্রেসিডেন্ট।’

গত শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর থেকে দেশটির প্রতি সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। হামাসের হামলার পাল্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে অবিরাম বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। তাদের হামাসবিরোধী এই হামলায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের প্রথম চালান গতকাল সন্ধ্যায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে পৌঁছেছে।

ইসরাইলের সেনাবাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের পাঠানো আধুনিক প্রযুক্তির গোলাবারুদ নেভাটিম বিমানঘাঁটিতে পৌঁছেছে। এতে তাদের হামলা জোরদারের সক্ষমতা বাড়ল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার পর ইসরাইলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলাকে তিনি ‘পুরোপুরি শয়তানের কাজ’ আখ্যায়িত করেছেন।

অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর পাশাপাশি ইসরাইলকে সহায়তার জন্য বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডসহ বেশ কিছু যুদ্ধজাহাজ ইসরাইলের কাছাকাছি ভূমধ্যসাগরে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আমেরিকা ও ইরানের মধ্যবর্তী সংঘাতের ষষ্ঠ মাসে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ভেঙে পড়ছে। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে একটি নতুন ব্যাপক অর্থনৈতিক...
আন্তর্জাতিক অপরাধ দমন কিংবা স্থানীয় নিরাপত্তার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছেন। তবে এক বিশেষ অনুসন্ধানে দেখা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও যুদ্ধ থামাতে প্রয়োজনীয় চুক্তিতে আসার মতো পরিস্থিতিতে ইরান নেই। তেহরানকে অবিলম্বে ‘সাদা পতাকা তুলে...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর