সিরিয়ায় প্রতিশোধমূলক মার্কিন বিমান হামলা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০২:০১ পিএম

সিরিয়ার অস্ত্র ও গোলাবারুদ মজুদ স্থাপনায় দুইটি বিমান হামলা করেছে মার্কিন সেনাবাহিনী। শুক্রবার প্রতিশোধ নিতে এই হামলা করেছে যুক্তরাষ্ট্র। 

এই অঞ্চলের মার্কিন ঘাঁটিতে হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। খবর রয়টার্স’র।

ওয়াশিংটন জানিয়েছে, ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানতে চায় বা আঘাত হেনেছে, তাদের প্রতি পাল্টা হামলা করতে বাইডেন প্রশাসন ইঙ্গিত দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র তার ওপর আসা হামলা সহ্য করবে না। নিজেদের কর্মকর্তা, নাগরিক ও স্বার্থকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র।

পেন্টাগন জানিয়েছে, ১৭ অক্টোবর থেকে ইরাকে মার্কিন ঘাঁটি ও কর্মীদের ওপর কমপক্ষে ১২টি হামলা করা হয়েছে। সিরিয়ায় চারটি হামলা করা হয়েছে।

বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটি এবং সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। এই দুইটি হামলায় ২১ মার্কিন সেনা আহত হয়েছেন।

 

একাত্তর/জো
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর