ইসরাইলি হামলায় আট সিরিয়ান সেনা নিহত

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১২:১৮ পিএম

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক অবস্থানে ইসরাইলের হামলায় অন্তত আট সেনা নিহত ও আরও সাত সেনা আহত হয়েছেন। বুধবার দুপুরে এই হামলা হয় বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা (সানা) জানিয়েছে।

সামরিক সূত্রকে উদ্ধৃত করে সানা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দেরা শহরে একাধিক সামরিক অবস্থানে হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী বলেছিল, তাদের যুদ্ধবিমান সিরিয়ার সামরিক অবকাঠামো ও মর্টার লঞ্চারে বুধবার হামলা চালিয়েছে। সিরিয়া থেকে ইসরাইলে রকেট হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরসহ সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট স্থাপনায় অনেক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরাইল। দেশটির সামরিক সূত্রগুলো দাবি করে আসছে, সিরিয়ায় ইরানের সাপ্লাই লাইন ব্যাহত করাই বিমানবন্দরে হামলার লক্ষ্য। চলতি মাসেও বিমানবন্দর দুইটি আক্রান্ত হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন ও সহযোগিতার মাধ্যমে দেশটিতে ইরানের উপস্থিতি ও প্রভাব বেড়েছে। সঙ্গে বেড়েছে ইসরাইলি হামলাও।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর